সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪২ ২০ সেপ্টেম্বর ২০২০
আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর কারণে সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এমনিতেই দেশের উত্তরাঞ্চলে কয়েকটিন টানা বর্ষণ অব্যাহত রয়েছে। নতুন করে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর দেশের ভেতরে ভারি বর্ষণের কারণে গত সপ্তাহ থেকে কুড়িগ্রাম ও ঝিনাইদহে চতুর্থ দফায় বন্যা দেখা দিয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠছে। এর ফলে সোমবার থেকে সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির শঙ্কা রয়েছে। দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা ক্ষীণ।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, দেশে এখন বর্ষাকাল চলছে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে। তাছাড়া দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। ফলে আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি শুক্রবার পর্যন্ত হতে পারে।
তিনি বলেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরিশাল, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৫৩টি স্টেশনের। কমেছে ৪৭টি, আর অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনের। সারাদেশে এখন বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি।
কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তথ্য বলছে, ২৭ জুন থেকে দেশে বন্যা শুরু হয়। তিন দফা শেষে গত সপ্তাহে চতুর্থবারের মতো কুড়িগ্রাম ও ঝিনাইদহে বন্যা দেখা দেয়।
এদিকে আবহওয়া অফিসের তথ্যমতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদ্যু তাপপ্রবাহ চলছে। যেটি অব্যাহত থাকতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


