স্থানীয় নির্বাচন: ১০০ প্রার্থী ঘোষণা এনসিপির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৯ ১০ মে ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে দলটি।
রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থানীয় সরকার পরিচালনা কমিটির সভাপতি ও ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সারজিস আলম বলেন, “আমরা ধাপে ধাপে সারাদেশের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করব। পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থীও এরইমধ্যে ঘোষণা করা হয়েছে, অন্য সিটিগুলোর নামও দ্রুত জানানো হবে।”
তিনি বলেন, “এনসিপি শুধু নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য, পরিশ্রমী ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাও দলটির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যদি তারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেন।”
এনসিপির এই নেতা জানান, প্রার্থীদের ক্ষেত্রে দুর্নীতি, নিপীড়ন, ফৌজদারি অপরাধ কিংবা পূর্বের স্বৈরাচারী সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে আসা নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “কেউ আগে বিএনপি বা জামায়াত করেছে, কেউ আবার কখনও রাজনীতি করেনি। আবার এমন কিছু মানুষও আছে যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও পরে সেখান থেকে সরে এসেছে এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। এমন ব্যক্তিরাও এখানে স্থান পেয়েছেন।”
জোটগত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আপাতত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে জোটের বিষয়ে আলোচনা হলে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





