হাকালুকি হাওরে বিরল জলস্তম্ভ, এটি আসলে কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৩ ২৫ জুলাই ২০২২
মৌলভীবাজারের হাকালুকি হাওরে সৃষ্ট টর্নেডো সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছেন আবহাওয়াবিদরা। পানিতে তৈরি হওয়ার কারণে এটি শক্তিশালী হতে পারেনি বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা।
শনিবার (২৩ জুলাই) বিকেলে ওই টর্নেডো সৃষ্টি হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যে বিরল টর্নেডোটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, হাকালুকি হাওরে একটি পানির স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে।কালচে বর্ণ ধারণ করে বিজলি চমকে গর্জন করছে। সেই স্তম্ভ হাওরের পানি টেনে নিয়ে নড়াচড়া করছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, এটি টর্নেডো বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহে আমরা ঘটনাস্থলে কাজ শুরু করেছি।
টর্নেডোটি হাওরে এক ঘণ্টার মতো স্থায়ী ছিল। স্থানীয় বাসিন্দারা তা প্রত্যক্ষ করেন। ঘিলাছড়া ইউনিয়নের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, সেসময় হাওরের পাশে বসে ছিলাম। হঠাৎ দেখতে পাই, দূরে পানির মধ্যে একটা সরু রেখা ওপরে উঠে গেছে। এরকম দৃশ্য আর কখনো দেখিনি। ঘণ্টাখানেক পরে অন্ধকারে সেটা মিলিয়ে যায়।
এ ধরনের টর্নেডো অনেক সময় ১০/১২ কিলোমিটার বিস্তৃত হয়। ঘণ্টায় ৬০ থেকে শুরু করে ২০০ কিলোমিটার বেগে চলতে পারে।
আবহাওয়াবিত সাঈদ আহমেদ চৌধুরী বলেন, পানির ওপরে টর্নেডো তৈরি হলে তা শক্তিশালী হয় না। কিন্তু স্থলে বা পানি ও ভূমি মিলে হলে শক্তিশালী হয়। হাকালুকি হাওরের ধরনের টর্নেডো পানি টেনে নিয়ে ওপরে তুলে মেঘ তৈরি করে। পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে।
তিনি বলেন, এরকম টর্নেডোতে পানির সঙ্গে মাছও ওপরে উঠে যায়। পরে তা বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ে। প্রচণ্ড গরমে হাওরের পানির ওপরের তাপমাত্রা কমে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এ টর্নেডোর তৈরি হয়েছে। সেসময় আশেপাশের শীতল হাওয়া সেই শূন্যতা পূরণ করতে আসায় একটি ঘূর্ণির তৈরি হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

