বারবার ক্ষত-বিক্ষত হয়ে রক্ষা করছে আমাদের
হে সুন্দরবন ধন্যবাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৩ ১৬ নভেম্বর ২০১৯
বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণীয় ম্যানগ্রোভ বন ও বাংলাদেশের বনাঞ্চল সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই সুন্দরবনের পাশ দিয়েই বয়ে গেছে বঙ্গোপসাগর। বিভিন্ন সময় বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড়কে বারবার নিজের বুক চিতিয়ে বাধা দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। যার সর্বশেষ উদাহরণ সম্প্রতি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’।
আবহাওয়াবিদদের পূর্বাভাস ছিলো ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। কিন্তু বিজ্ঞানীদের সব ধারণা ভুল প্রমাণিত করেছে সবুজে ভরা সুন্দরবন। ঘূর্ণিঝড় বুলবুলের গতি আটকে দিয়ে আবারও অকাতরে বাংলাদেশকে নিরাপদ রাখলো সুন্দরবন। আর এজন্য সুন্দরবনকে ধন্যবাদ দিতে ব্যতিক্রমী আয়োজন করলেন বৃক্ষপেমীরা।
শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ’হে সুন্দরবন ধন্যবাদ’ নামে মানববন্ধন ও জমায়েতের আয়োজন করা হয়।
সুন্দরবনকে ধন্যবাদ জানাতে আয়োজন করা ব্যতিক্রমী চমৎকার এ উদ্যোগে শামিল হন স্থপতি ইকবাল হাবিব, গ্রীণ সেভার্সের সভাপতি আহসান রনি, মুক্তিযোদ্ধা রুহেল আহমেদ, প্রফেসর কামরুজ্জামান মজুমদার, পরিবেশবাদী গোলাম হায়দার ও মুনিম সিদ্দিকীসহ বৃক্ষপ্রেমীরা।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের একটি ঐতিহ্যের নাম। সুন্দরবনকে আমরা কিছু না দিতে পারলেও সে আমাদের জন্য নিস্বার্থভাবে অনেক কিছু করে যাচ্ছে। অক্সিজেন, গাছ, মধুসহ নানা উপকরণ এবং ঘূর্ণিঝড়ের মতো বড় বড় বিপদ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করে যাচ্ছে এই সুন্দরবন। কিন্তু আমরা উল্টো সেই সুন্দরবনকেই উজাড় করতে পেছনে লেগেছি। অথচ সুন্দরবন বারবার নিজে ক্ষত-বিক্ষত হয়ে রক্ষা করেছে আমাদের।
অতীতে বিভিন্ন সময় যেমন - ১৯৬১, ১৯৬৫, ১৯৬৬, ১৯৭১, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৮ সালগুলোতেও ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণ উপকূল। প্রত্যেকবারই বুক চেতিয়ে ঢাল হিসেবে দাঁড়িয়েছে বিশাল সুন্দরবন।
সাম্প্রতিক সময়ে ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা, ২০১৯ সালের ঘূর্ণিঝড় বুলবুলের গতি-শক্তিও অনেকটাই কমে গিয়েছিলো বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের কারণে। আর তাইতো এখন সময়, সবাই মিলে সুন্দরবনকে রক্ষার, ধন্যবাদ জানানোর। মন থেকে সমস্বরে আওয়াজ তোলার সময় এখন - ‘ধন্যবাদ হে সুন্দরবন’।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

