১৯৭৫ সালে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কেমন ছিল, জানালেন জয় (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৯ ১৮ মার্চ ২০২৩
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন কেমন ছিল, তা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সাধারণ মানুষ আর শিশুদের ভালোবাসায় সিক্ত কেমন ছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর জন্মদিন? যে ইতিহাস অন্ধকারে ছিল সুদীর্ঘ বছর ধরে।’ শিরোনামের এক পোস্টে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ১৯৭৫ সালের মার্চের ১৭ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো রাস্তা ছিল তাঁর হাজার হাজার সমর্থক, দলীয় নেতা কর্মী আর সাধারণ মানুষের পদচারণায় মুখর।
তিনি বলেন, একসময় আমার নানা বঙ্গবন্ধু চলে আসলেন তাঁর বাড়ির গেটের কাছে। সেখানে দাঁড়িয়েই মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছিলেন তিনি। সাধারণ মানুষ আর বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করতে ভোলেননি জনতার নেতা।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি হিসেবে অনেক ব্যস্ত একটি দিন ছিল ১৭ মার্চ, ১৯৭৫। দেশের জন্য অবদান রাখা মানুষদের সেই দিন দেয়া হয় বঙ্গবন্ধু পুরস্কার – ১৯৭৪। বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের পর পরই বঙ্গবন্ধু ছুটে গেলেন তাকে শুভেচ্ছা জানাতে আসা স্কুলের শিশুদের কাছে। তারা গানে গানে আর কবিতা আবৃত্তি করে বঙ্গবন্ধুকে জানালো তাদের ভালোবাসা।
সজীব ওয়াজেদ জয় বলেন, একজন রাষ্ট্রপতি এরকম সাদামাটাভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারে তা না দেখলে বোঝার উপায় নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সামরিক শাসকেরা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এরকম অনেক তথ্য চিরতরে মুছে দেয়ার চেষ্টা করেছিল। কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছিল। শেষ পর্যন্ত এরকম অনেক দুর্লভ ভিডিও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উদ্ধার করেছে বিভিন্ন উৎস থেকে। ইতিহাসের অনেক ঘটনা এখন জনসম্মুখে আসছে।
তিনি বলেন, স্বাধীনতার মাসে বাঙালি জাতির মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












