৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা এপ্রিলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৭ ১৩ ফেব্রুয়ারি ২০২০
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে ৪ লাখের মতো পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মুখিয়ে আছেন। ৪১তম প্রিলিমিনারি পরীক্ষা শুরুর আগেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিকে ৩৯ ও ৩৭তম বিসিএস থেকে ৭৩১ জন নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে ৩৯তম বিশেষ বিসিএস (চিকিত্সক) থেকে ৫৬৪ জন এবং ৩৭তম সাধারণ বিসিএস থেকে ১৬৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। উভয় ফলাফল কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটকের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৯ ও ৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যতদ্রুত সম্ভব ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। মার্চের প্রথমদিকে ৪০তম বিসিএসের ঐচ্ছিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়া এপ্রিলে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে পিএসসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বোচ্চ মেধাবীদের নিয়োগ দিতে সক্ষম হচ্ছি। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতি বছর একটি করে বিসিএস শেষ করা হচ্ছে।
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছেন।
এদিকে মার্চের প্রথমদিকে ৪০তম বিসিএসের ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। এরই মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ৪০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। এই বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাস করেন। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা