অনলাইন ক্লাসে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪১ ২৮ আগস্ট ২০২১
করোনার কারণে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ। এখনো সিদ্ধান্ত হয়নি স্কুলগুলো কবে নাগাদ খুলতে পারে। এই দীর্ঘ সময় নিয়মিত অনলাইনে ক্লাস করছে শিশুরা। এতে তাদের শারীরিক ও মানসিক সমস্যা বাড়ছে। শিশুরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এ সময় তারা পড়াশোনার প্রতিও অমনোযোগী হয়ে পড়েছে। অনলাইন ক্লাস করার কারণে দীর্ঘ সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয়। এতে শিশুদের মাথাব্যথার সমস্যা বাড়ছে।
টানা কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে বাড়ছে চোখের সমস্যা। শিশুরা যখন অনলাইনে ক্লাস করে, তখন তারা বসার ভঙ্গি ঠিক রাখে না। বিদ্যালয়ে বসার জন্য যে বেঞ্চ ও চেয়ারগুলো রয়েছে, সেগুলোতে সঠিকভাবে বসার কারণে ব্যাকপেইন বা মেরুদণ্ডের সমস্যা হয় না। কিন্তু বাসায় শিশুরা ঠিকভাবে বসে না। কুঁজো হয়ে থাকে। শুয়ে-বসে ক্লাস করে। এতে তাদের কোমরের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিদ্যালয়ে ক্লাস করার সময় ক্লাসে শিক্ষক থাকলে শিশুরা শিক্ষকের কথা শোনে। মনোযোগ দেয়। শিক্ষককে সম্মান করে। কিন্তু অনলাইনে ক্লাস করলে শিশুদের মধ্যে কিছু বদভ্যাস গড়ে ওঠে। যেমন: আঙুল চোষা, দাঁত দিয়ে নখ কামড়ানো, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো ইত্যাদি। কারণ, তাদের সামনে কোনো শিক্ষক থাকেন না।
ঘরে বসে অনলাইন ক্লাস করলে শিশুদের হাঁটাচলা হয় না। তাদের শরীর সঞ্চালনের কাজগুলো কমে যায়। এ কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্থূলতা শিশুদের জন্য ভালো নয়। সারা দিন ঘরে থাকার কারণে শিশুরা রোদের সংস্পর্শ পায় না। এতে তাদের শরীরে ভিটামিন ডি-এর অভাব দেখা দিতে পারে।
অনলাইন ক্লাসে যেহেতু শিশুদের পর্যবেক্ষণ করার মতো কেউ থাকে না, তাদের মধ্যে দায়বদ্ধতা কমে যায়। ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তারা ক্যামেরা অফ করে বসে থাকে। তাদের মধ্যে একধরনের হতাশা চলে আসে। তারা ভাবে, ‘আর কি ক্লাসে যেতে পারব না’, ‘শিক্ষকদের সান্নিধ্য পাব না’, ‘বন্ধুদের দেখা পাব না’! এতে তাদের মনের ওপর চাপ তৈরি হয়।
যে বিষয়গুলো খেয়াল রাখবেন :
- সন্তানের মানসিক চাপ কমাতে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে।
- স্বাস্থ্যবিধি মেনে সন্তানকে মাঝে মাঝে বাইরে নিয়ে যেতে পারেন। এতে তাদের হাঁটাচলা হবে। ছাদে বা বাসায় সহজ কিছু ব্যায়ামের প্রতি তাদের আগ্রহী করা যেতে পারে।
- চোখের সমস্যা কমাতে মোবাইল স্ক্রিনে ক্লাস করতে না দিয়ে, কম্পিউটার বা ল্যাপটপে ক্লাস করার ব্যবস্থা করে দিন। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে দিন।
- অনলাইন ক্লাসে সন্তান কী করছে, সঠিকভাবে ক্লাস করছে কি না, তা খেয়াল রাখুন।
- শিশুদের আনন্দে রাখার চেষ্টা করুন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

