আকাশ থেকে ডলার বৃষ্টি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২১ ২৬ অক্টোবর ২০২৩
চেক প্রজাতন্ত্রের টেলিভিশন উপস্থাপক ও ইনফ্লুয়েন্সার কামিল বারতোশেক 'কাজমা' হেলিকপ্টারের মাধ্যমে 'ডলার বৃষ্টি' তৈরি করেছেন। লাইসা ন্যাড লাবেম শহরে এক মিলিয়ন ডলার ছুঁড়ে ফেলেছেন কাজমা, শহরের বাসিন্দারা এক ঘণ্টার মধ্যে সংগ্রহ করে।
বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্য ইন্ডিয়া টুডে এই তথ্য জানায়। মূলত 'কাজমা' নামে পরিচিত এই চেক ইনফ্লুয়েন্সার এই বিপুল পরিমাণ অর্থ বিলিয়ে দিয়ে মানুষকে হতবাক করে দেন। তার মূল পরিকল্পনা ছিল একটি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ব্যক্তিকে এই পুরষ্কার দেবেন।
নিজের অভিনিত সিনেমা 'ওয়ানম্যানশো: দ্য মুভি' থেকে অংশগ্রহণকারীদের একটি লুকনো বার্তা খুঁজে বের করতে বলেন তিনি। অনেক চেষ্টার পর কেউ এই গোপন বার্তা খুঁজে না পাওয়ায় বিকল্প কৌশল হাতে নেন কাজমা।
সিদ্ধান্ত নেন, সব অংশগ্রহণকারীর মধ্যে অর্থ ভাগ করে দেবেন। রোববার সকালে প্রতিযোগিতায় নিবন্ধনকারীদের ইমেইল পাঠিয়ে ডলার বৃষ্টির অবস্থান জানান। তবে এ ক্ষেত্রে তিনি সাংকেতিক ভাষা ব্যবহার করেন। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় হেলিকপ্টার ও ১০ লাখ এক ডলারের নোট নিয়ে হাজির হন কাজমা।
কাজমা এই অনন্য কার্যক্রম নিয়ে একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটি তিনি আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। শিরোনাম দেন, পৃথিবীর প্রথম 'ডলার বৃষ্টি।' গর্বের সঙ্গে জানান, চেক রিপাবলিকে কোনো ধরনের অঘটন ছাড়াই হেলিকপ্টার থেকে এক মিলিয়ন ডলার ফেলেছেন।
আকাশ থেকে যখন ডলার নেমে আসতে শুরু করল, তখন হাজারো মানুষ নিকটবর্তী মাঠে জমায়েত হয়ে সেগুলো সংগ্রহ করতে শুরু করেন। অনেকেই প্লাস্টিকের ব্যাগে করে ডলার সংগ্রহ করেন। অনলাইন ভিডিওতে দেখা গেছে মানুষ মাঠের ওপর দৌড়ে বিভিন্ন জায়গা থেকে যত বেশি সম্ভব ডলার সংগ্রহ করছে। কাউকে কাউকে ছাতা ধরেও ডলার সংগ্রহ করতে দেখা যায়। এক ঘণ্টার মধ্যেই শেষ হয় এই 'ডলার শিকার'।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স