আঞ্জনির ব্যথায় চোখ খুলতে পারছেন না, কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ১৩ জানুয়ারি ২০২১
হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখছেন চোখ ফুলে লাল হয়ে গেছে। এর পাতায় ফুঁসকুড়ির মতো বেরিয়েছে। প্রচণ্ড ব্যথায় তা খুলতেই পারছেন না। সেই সঙ্গে পানি পড়া, অনেক সময় পুঁজও হয়ে যায়। এটাকে আমরা আঞ্জনি বলি। প্রত্যেকেই কোনও না কোনও সময় এতে ভুগেছেন!
যে কারণে আঞ্জনি হয়
আমাদের অনেকের ধারণা চোখে নোংরা জমে বা ইনফেকশন হয়ে আঞ্জনি দেখা দেয়। কিন্তু চিকিৎসকেরা বলছেন অন্য কথা। এতে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে পাতার ওপর। মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। ফলে সেটার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়। আর আঞ্জনি হয়। এটা চোখের ভেতরে এবং বাইরে হতে পারে।
লক্ষণ
যে লক্ষণগুলো দেখে বুঝবেন চোখে আঞ্জনি হয়েছে –
চোখ ফুলে যাওয়া, যন্ত্রণা থেকে অনবরত পানি পড়া, এর পালকের চারপাশে আলাদা ত্বকের মতো তৈরি হয়, পুঁজ বের হওয়া ব্যথা, চুলকানি, সূর্যের আলোয় চোখ খুলতে সমস্যা, পলক ফেলতে সমস্যা ইত্যাদি।
ওপরের কোনও একটি সমস্যা যদি চোখে দেখা দেয় তাহলে সতর্ক হয়ে যান। কিন্তু কখনই এর উপর চাপ দেবেন না বা স্পর্শ করবেন না। চিকিৎসকদের মতে, আঞ্জনি হলে সবসময় ওষুধ খাওয়া বা চোখে ড্রপ দেওয়ার দরকার পড়ে না। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে কয়েকদিনেই সেরে যায় এই অসুখ।
গরম সেঁক
যে চোখে আঞ্জনি হয়েছে সেটায় গরম সেঁক দিলে দারুণ কাজ হবে। গরমে পুঁজ বেরিয়ে তা ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটি পরিষ্কার কাপড় নিয়ে সেটাকে গরম পানিতে ডুবিয়ে নিন। কাপড় থেকে পানি নিঙড়ে নিয়ে চোখের ওপর ৫-১০ মিনিট রাখুন। কোনোরকম চাপ দেবেন না। প্রতিদিন ৩-৪ বার এটা করতে হবে।
সাবান পানিতে ধোবেন
চোখে আঞ্জনি হলে কখনই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে ক্ষতি হবে। চিকিৎসকেরা বলেন, চোখের আশপাশের জায়গা পাতলা হয়। সেজন্য কোনও প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সবসময়। টিয়ার ফ্রি বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তুলোয় করে পাতা পরিষ্কার করুন। আঞ্জনি ভালো না হওয়া পর্যন্ত এই পদ্ধতিতে চোখ পরিষ্কার করুন প্রতিদিন।
গরম টি ব্যাগ
গরম সেঁকের বদলে গরম টি ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্ল্যাক টি সবচেয়ে ভালো কাজ করে। কারণ এতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। একটা বড় কাপে গরম পানি নিয়ে টি ব্যাগটা দিয়ে দিন। এক মিনিটের মতো রেখে তা বের করুন। ঠান্ডা হয়ে গেলে চোখের ওপর রাখুন সেটা। ৫-১০ মিনিটের মতো রাখলেই হবে।
অ্যান্টি বায়োটিক মলম লাগান
যদি আঞ্জনি সামান্য হয় তাহলে অ্যান্টি বায়োটিক মলমে সেরে যেতে পারে। তবে চিকিৎসকের প্রেসক্রাইব করা মলমই লাগাবেন।
মেকআপ থেকে দূরে থাকুন
আঞ্জনি থাকলে কখনই মেকআপ করবেন না। এটি হওয়া অবস্থায় তা করলে ব্রাশ বা অন্যান্য জিনিসে ব্যাকটেরিয়া চলে যেতে পারে। সেটা যে ব্যবহার করবে তার চোখেও আঞ্জনি হতে পারে। লেন্স ব্যবহার করাও এড়িয়ে চলুন।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা






