আধুনিক প্রযুক্তিনির্ভর চাষে বাড়ছে চিংড়ি উৎপাদন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ৪ ফেব্রুয়ারি ২০১৯
খুলনা অঞ্চলে সাদা সোনা খ্যাত চিংড়ি চাষে ব্যাপক পরিবর্তন এনেছে আধুনিক প্রযুক্তির আধানিবিড় পদ্ধতি। ইতিমধ্যেই এ পদ্ধতির চিংড়ি চাষ শুরু করেছেন অনেক চাষী। সনাতন পদ্ধতিতে মাত্র ৩ থেকে ৪শ’ কেজি চিংড়ি উৎপাদিত হলেও আধুনিক এ পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কয়েকগুণ বেশী। মৎস্য বিভাগের সহায়তায় বছরজুড়ে চাষাবাদের সুবিধার কারণে অধিক লাভের পাশাপাশি কর্মসংস্থানও হচ্ছে অনেকের। তাই বিনা সুদে ব্যাংক ঋণ ও অবকাঠামো উন্নয়নসহ সরকারের সাবির্ক সহযোগিতা পেলে আসছে ১০ বছরে চিংড়ি খাতে রফতানি আয় ছয়-সাতগুণ বৃদ্ধির প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মৎস্য বিভাগ সূত্র জানায়, দেশের চিংড়ি রফতানির শতকরা ৮০ ভাগই সরবরাহ হয় খুলনাঞ্চলের চিংড়ি ঘের থেকে। কিন্তু গেল কয়েক বছর ধরে এ অঞ্চলের চাষীরা সনাতন পদ্ধতির চাষে ধারাবাহিকভাবে ভাইরাসসহ নানা কারণে মারাত্মক ক্ষতির শিকার হয়। এতে অনেকে চিংড়ি চাষ থেকে মুখ ফিরিয়ে নেয়। এ অবস্থায় মৎস্য বিভাগের উদ্যোগে বাগদা চিংড়ি সম্প্রসারণ প্রকল্পের আওতায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু হয়।
গেল ৫ বছরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলায় ১০ হাজার হেক্টর জমিতে ছয় শতাধিক আধুনিক প্রযুক্তির আধানিবিড় পদ্ধতির চিংড়ি খামার গড়ে উঠেছে। আর বর্তমানে খুলনা জেলার ৫১ হাজার ৫৫৫ হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হচ্ছে। এর মধ্যে ৪৪৪ দশমিক ২৩ হেক্টর জমিতে আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে ঘেরের গভীরতা বৃদ্ধি, আধুনকি ব্যবস্থাপনার পাশাপাশি পানি শোধন করে পিসিআর ল্যাবে পরীক্ষিত পোনা ছাড়া। নিয়মিত সুষম খাবার প্রদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এতে প্রতি হেক্টর ঘেরে বছরে উৎপাদন হচ্ছে ছয় থেকে সাত হাজার কেজি চিংড়ি। যা সনাতন চাষের তুলনায় ৮/১০ গুণ বেশী। এতে অধিক লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে চাষীদের এ প্রযুক্তিতে।
বটিয়াঘাটা উপজেলার মৎস্য চাষি খায়রুল ইসলাম সজিব বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর এ পদ্ধতিতে চিংড়ি চাষে সনাতন পদ্ধতির চেয়ে বেশি লাভবান হওয়া যায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে বেকারত্ব ঘোচাতে ২০১৬ সালে সাড়ে ৩ বিঘা জমিতে আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু করি। এতে লাভবান হওয়ায় জমির পরিমাণ বৃদ্ধি করে ১০ বিঘায় উন্নীত করেছি । এ পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার করে পানি রোলিং করে অক্সিজেনের ঘাটতি পূরণ করা হয়। ঘেরে এ্যারোসন মেশিনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়।
তিনি বলেন, এ পদ্ধতিতে চিংড়ি চাষের মাধ্যমে শুধু আমিই নয়, অনেকেই লাভবান হচ্ছেন। আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ অনেক সম্ভাবনাময় হলেও কারিগরি জ্ঞান ও পুঁজির অভাবে বেশীরভাগ চাষী এ পদ্ধতির চাষ শুরু করতে পারছেন না।
খুলনাঞ্চলের চিংড়ি চাষকে যথাযথ পৃষ্ঠপোষকতা, স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় আধুনিক পদ্ধতির আওতায় আনা গেলে বছরে ৩০ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন জানান, আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষে চাষিরা লাভবান হচ্ছে। ফলে প্রতিনিয়ত চিংড়ি চাষির সংখ্যা বাড়ছে। বর্তমানে উপজেলার ৬৫ হেক্টর জমিতে ১০৪ জন মৎস্য চাষি এ পদ্ধতিতে চিংড়ি চাষ করছেন। যেখানে গেল বছর ছিল মাত্র ৩৫ জন চাষী।
তিনি বলেন, সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর এ পদ্ধতিতে চিংড়ি চাষে প্রায় ২০ গুণ বেশি উৎপাদন হয়। উদাহরণ স্বরুপ বলেন, যেখানে সনাতন পদ্ধতিতে হেক্টর প্রতি ৪শ’ কেজি চিংড়ি উৎপাদন হয়, সেখানে দুই সেশনে আধানিবিড় পদ্ধতিতে হেক্টর প্রতি ৭ থেকে ৮ হাজার কেজি চিংড়ি উৎপাদন করা সম্ভব।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষে চাষিরা অধিক লাভবান হচ্ছে। এ পদ্ধতিতে বছরে দু’বার চিংড়ি চাষ করা যায়। বর্তমানে খুলনা জেলায় ৫১ হাজার ৫৫৫ হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হচ্ছে। এর মধ্যে ৪৪৪ দশমিক ২৩ হেক্টর জমিতে আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে। চিংড়ি ঘেরের আধুনিকায়নে কৃষকদের উৎসাহিত করতে ধারাবাহিক চেষ্টা করা হচ্ছে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








