ইউটিউব দেখে পেঁয়াজ চাষে সফল শিক্ষার্থী মুনিরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৩ ২২ এপ্রিল ২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম। তার এই উদ্যোগ কৃষক ও তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। মৌসুমে প্রায় ১০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল পেঁয়াজ চাষ করেছেন তিনি। প্রতি বিঘায় ফলন পেয়েছেন ১২০ মণ। সব মিলে ১০ বিঘায় প্রায় ১০০০ মণ পেঁয়াজ পেয়েছেন।
ইতিমধ্যে প্রতি মণ ২০০০ টাকায় ১৭০ মণ পেঁয়াজ বিক্রি করেছেন মনিরুল। বাজার এ অবস্থায় থাকলে এই মৌসুমে ১০ থেকে ১৫ লাখ টাকা লাভ হবে এমনটাই ভাবছেন তিনি। এছাড়া আরও ৩ বিঘা জমিতে রসুন এবং এক বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছেন। কৃষিকাজের পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেছেন গরু ও ছাগলের খামার।
মনিরুল কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। গেল অর্থবছরে প্রায় সাড়ে ৩ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করেও সফলতা পেয়েছিলেন তিনি। চাষবাস প্রসঙ্গে মনিরুল বললেন, ইউটিউব দেখে চাষাবাদ শুরু করেছি। পেঁয়াজ চাষে সফলতা পেয়েছি। রোপণ, পরিচর্চা, জমির ইজারাসহ প্রতি বিঘায় খরচ হয়েছে ৫৫ হাজার টাকার মতো। প্রতি বিঘায় প্রায় ১২০ মণ পেঁয়াজ পেয়েছি, যা বর্তমান বাজার দরে বিক্রি করলে খরচ বাদ দিয়ে ভালোই লাভ থাকবে।
২০১৫ সালে এসএসসি পাসের পরই মনিরুল বাবার সঙ্গে চাষাবাদ শুরু করেন। পড়াশুনার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ বিঘা জমি ইজারা নিয়ে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষাবাদ করেছেন। কবুরাট মাঠে গিয়ে দেখা ২০ থেকে ২৫ জন শ্রমিক জমি থেকে পেঁয়াজ তুলছেন। মনিরুলের বাড়িতেও ভিন্ন চিত্র। ২০ জন নানা বয়সের মহিলা পেঁয়াজ কাটা-বাছা করছেন। মনিরুল কখনো মাঠে যাচ্ছেন, কখনো বাড়িতে পেঁয়াজ কাটা-বাছা করছেন। কখনো গরু-ছাগলের খাবার দিচ্ছেন।
মনিরুল জানান, কৃষিভিত্তিক পড়াশোনা করে আধুনিক কৃষক হতে চান। সে জন্য ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হন। ২০১৫ সালে মাত্র ১৬ শতাংশ জমিতে পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখেছিলেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তার চাষাবাদ বাড়তে থাকে। এ বছর ১০ বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁয়াজের চাষ করেছেন। চাষাবাদের পাশাপাশি বাড়িতে গরু-ছাগলের খামার তৈরির চেষ্টা করছেন। এখন তার ৪টি গরু ও ১৭টি বিভিন্ন জাতের ছাগল রয়েছে।
শহিদুল ইসলাম নামে আরেক কৃষক জানান, মনিরুলের চাষাবাদ দেখে এলাকার অনেক শিক্ষার্থী আগ্রহী হচ্ছেন। অনেকেই তার কাছে পরামর্শ নিচ্ছে। অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন মনিরুল। ছেলে বড় হয়ে সরকারি চাকরি করবেন এ জন্য পড়াশোনা করিয়েছিলেন বলে আক্ষেপ করেন তার মা মনিকা খাতুন। তিনি জানান, চাষে ভালো ফলন হচ্ছে। অনেকেই তাদের বাড়িতে কাজ করছে। অনেক টাকাও পাওয়া যাচ্ছে। তাই চাকরির জন্য আর দুঃখ হয় না, আগে আফসোস করতাম এখন ভালোই লাগে।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, কৃষি অফিসের পরামর্শে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করে ছাত্রজীবনেই সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম। বর্তমানে শিক্ষিতদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। ইউএনও মাহবুবুল হক জানান, মনিরুলের মতো অন্যান্য তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু



