ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৯ ২৮ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সুবিধা পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা করছে মেটা। এই সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, অতিরিক্ত প্রোডাক্টিভিটি টুল এবং সৃজনশীল কাজের নতুন সুযোগ। পাশাপাশি যুক্ত হবে উন্নত এআইভিত্তিক সুবিধাও।
মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোর মূল সেবা আগের মতোই বিনামূল্যে থাকবে। তবে প্রিমিয়াম গ্রাহকদের জন্য কনটেন্ট শেয়ার, সংযোগ এবং নিয়ন্ত্রণে থাকবে বাড়তি কিছু অপশন। এক ধরনের সাবস্ক্রিপশনেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষার পরিকল্পনা রয়েছে। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে আলাদা ধরনের।
এদিকে, মেটা তাদের নতুন এআই এজেন্ট ‘ম্যানাস’কে বড় পরিসরে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করা এই এআইকে মেটার বিভিন্ন প্রোডাক্টে যুক্ত করা হবে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও এটি বাজারজাত করা হবে। ইতিমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাসের শর্টকাট যুক্ত করার কাজ চলছে বলে জানা গেছে।
এআই ভিডিও নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে মেটার। ‘ভাইভস’ নামে পরিচিত এআই ভিডিও ফিচারটি এতদিন ফ্রি থাকলেও ভবিষ্যতে সেখানে ফ্রিমিয়াম মডেল চালু হতে পারে। নির্দিষ্ট সংখ্যক ভিডিও বিনা খরচে তৈরি করা যাবে, অতিরিক্ত ব্যবহারের জন্য লাগবে সাবস্ক্রিপশন।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে কী ধরনের পেইড ফিচার আসছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সুবিধার তথ্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে- আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি, কে ফলো করছে না তা দেখার সুযোগ এবং স্টোরি দেখলেও যাতে পোস্টদাতা জানতে না পারেন— এমন একটি অপশন।
এই নতুন সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য, যেখানে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট ও নিরাপত্তা সুবিধা দেওয়া হয়। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সাবস্ক্রিপশন মেটার আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। তবে এতে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। কারণ ইতোমধ্যে অনেক ডিজিটাল সেবাতেই মাসিক খরচ বাড়ছে। ফলে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটাকে শক্তিশালী অফার দিতে হবে। এ ক্ষেত্রে স্ন্যাপচ্যাটের সাফল্য একটি উদাহরণ— তাদের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রিপশনের গ্রাহক সংখ্যা এখন ১ কোটি ৬০ লাখের বেশি।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে এই সাবস্ক্রিপশন সুবিধা চালু করা হবে এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সেবাগুলো আরও উন্নত করা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



