ইন্টারনেটের দাম কমল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১০ ১৩ আগস্ট ২০২১
ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘এক দেশ, এক রেট’ বাস্তবায়নের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূগর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএনের সেবামূল্য (ট্যারিফ) বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরে থেকে এ কর্মসূচি কার্যকর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই সেবামূল্য ঘোষণা করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ট্যারিফের উদ্বোধন ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গত ৬ জুন ‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এই ঘোষণার (আইআইজি ও এনটিটিএন ট্যারিফ) ফলে সারা দেশে ‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হয়ে গেল। এই মূল্য নির্ধারণের ফলে ডিজিটাল বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
মোবাইল অপারেটরদের নিয়ে মন্ত্রী বলেন, তাদের ইন্টারনেটের প্যাকেজগুলো গ্রাহকদের স্বার্থ বিরোধী। এই বিশৃঙ্খল অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হবে। তাই ব্রডব্যান্ড ইন্টারনেটের মতো মোবাইল অপারেটরগুলোর জন্যও আইআইজি ও এনটিটিএনের সেবামূল্য বেঁধে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, সেবামূল্য সরকারিভাবে বেঁধে না দেওয়ায় প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত। তাই, আইআইজির জন্য বিভিন্ন ভলিউমে ১১টি স্ল্যাবে ব্যান্ডউইথের দাম ও এনটিটিএনগুলোর জন্য ট্রান্সমিশন ক্যাপাসিটির ভলিউম অনুযায়ী ১৫টি স্ল্যাবে সেবামূল্য বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে গত জুনেই আইএসপিদের জন্য তিনটি প্যাকেজের মূল্য নির্ধারণের কথা জানানো হয়। প্রথম প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য মাসিক ৮০০ টাকা, এর গতি হবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের গতি ২০ এমবিপিএস, দাম হবে মাসিক ১ হাজার ২০০ টাকা।
আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই ‘এক দেশ, এক রেট’ কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, এই সেবা মূল্য নির্ধারণ আমাদের জন্য এক মাইলফলক। সরকারি প্রতিষ্ঠানগুলো এই ঘোষণার আওতায় চলে এলে এটা বাস্তবায়ন করা সহজ হবে। এই সেবামূল্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য হলেও সরকারি প্রতিষ্ঠানগুলোও এই ঘোষণার আওতায় আসতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলি যোগাযোগ সচিব মো. আফজাল হোসেন বলেন, ২০২১ সালের মধ্যেই ফাইভ-জি নেটওয়ার্ক চালু করার জন্য টেলিটক একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি খুব দ্রুতই বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, এনটিটিএন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম প্রমুখ।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ






