উই আর ওয়ান : অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ উৎসব চলছে ইউটিউবে।
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৪ ৩ জুন ২০২০
‘উই আর ওয়ান : অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসব চলছে ইউটিউবে।
আজ (৩ জুন) উৎসবের ষষ্ঠ দিন। বাংলাদেশের দর্শকরাও ঘরে বসে এই আয়োজন উপভোগ করতে পারছেন। ১০ দিনের উৎসব চলবে ৭ জুন পর্যন্ত।
‘ক্লিক’-এ ক্লিক করলেই পেয়ে যাবেন উৎসবটির খোঁজ।
ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজক ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের উদ্যোগে ‘উই আর ওয়ান : অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিচ্ছে বিশ্বের ২০টি উৎসব কর্তৃপক্ষ।
এগুলো হলো কান, বার্লিন, ভেনিস, টরন্টো, নিউ ইয়র্ক, ট্রাইবেকা, সানড্যান্স, বিএফআই লন্ডন, লোকার্নো, কারলোভি ভ্যারি, রটারডাম, সান সেবাস্তিয়ান, অ্যানসি আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব, গুয়াদালাখারা, ম্যাকাও, জেরুজালেম, মুম্বাই, সারায়েভো, সিডনি, টোকিও, মারাকেশ ও টোকিও।
উৎসবের সব আয়োজন বিনামূল্যে থাকলেও দর্শকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হচ্ছে।
বুধবারের হাইলাইটস (বাংলাদেশ সময়) :
* বিকাল ৫টা ৪ মিনিটে দেখানো হবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে শিশুতোষ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি ‘জিনিয়াস পার্টি: হ্যাপি মেশিন’।
* বিকাল সাড়ে ৫টায় রয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ম্যাকাওয়ে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার প্রাপ্ত ‘লোনলি এনকাউন্টার’। এর গল্পে দেখা যায়, ঘর হারানোর দ্বারপ্রান্তে থাকা এক ট্যাক্সি ড্রাইভার ক্ষণিকের জন্য নিজের জীবনের সঙ্গে এক বিচ্ছিন্ন বিদেশি শিক্ষার্থীর সংযোগ খুঁজে পায়।
* সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামের তত্ত্বাবধানে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘টাপি’। কেনিয়ার খ্রিস্টানদের একটি গির্জার নেতারা কবিরাজি চিকিৎসা ব্যবস্থা নিয়ে অখুশি। এ কারণে দেশটির নামকরা কবিরাজ জ্যাকসনকে নাস্তানাবুদ করতে আদালতে যায় তারা। এর মাধ্যমে একটি ইতিহাস মুছে ফেলার চেষ্টা চালানো হয়।
* সন্ধ্যা ৭টায় উপভোগ করা যাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামের তত্ত্বাবধানে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কেমেডিয়াস’। কন্টেমপোরারি নাচের মাধ্যমে এতে তুলে ধরা হয়েছে এক ব্যক্তির জীবন। তাকে কেউ বলতো পাগল, কেউবা শিল্পী ও দার্শনিক। কেউই জানতো না কে সে। সবাই জানতো তার নাম কেমেডিয়াস।
* রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘ভলিউবিলিস’। প্রাচীন ধ্বংসাবশেষের মাঝে প্রেম ও সৌন্দর্যের এই উপাখ্যান এক নবদম্পতিকে ঘিরে। একটি ঘটনা তাদের চলার গতিপথ উল্টে দেয়।
* রাত ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে চীনা অভিনেত্রী জ্যাং জিয়ির আলাপচারিতা। চীনের বিখ্যাত চলচ্চিত্রকার ওঙ কার-ওয়াই, জ্যাং ইমু ও তাইওয়ানের অ্যাঙ লি’র পরিচালনায় কাজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
* আজ দিবাগত রাত সাড়ে ১২টা ২০ মিনিটে (৪ জুন) রয়েছে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘ম্যারি ইজ হ্যাপি, ম্যারি ইজ হ্যাপি’। একটি নামহীন টুইটার ফিডের ওপর ভিত্তি করে এক থাই কিশোরের কল্পনার জগত থেকে একটি গল্প প্রস্ফুটিত হয়।
* আজ দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে (৪ জুন) থাকছে ২০১৯ সালের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘প্যারাসাইট’ ছবির পরিচালক বং জুন-হো’র আলাপচারিতা। উৎসবে এক্সিলেন্স অ্যাওয়ার্ড জেতেন ছবিটির অভিনেতা সং কাং-হো। আড্ডায় অংশ নিয়েছেন তিনিও।
* আজ দিবাগত রাত ৪টা ২৫ মিনিটে (৪ জুন) থাকছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বিউটিফুল থিংস’। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের নিম্ন-আয়ের শ্রমিকদের জীবনযাপন তুলে ধরা হয়েছে।
* জাপানিজ ব্যান্ড আরাশি নিজেদের বিখ্যাত তিনটি গান পরিবেশন করবে। এর মধ্যে ‘হোপ ইন দ্য ডার্কনেস’ গানের একটি সংস্করণ থাকবে যা অনলাইনে আগে কখনও পাওয়া যায়নি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















