এবার টিভিতেও আসছে ইনস্টাগ্রাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৬ ১৩ অক্টোবর ২০২৫
মোবাইল ফোনের পর এবার টেলিভিশনের পর্দা দখলে নিতে আসছে জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের তৈরি ছোট আকারের ভার্টিকাল ভিডিও বা রিলসকে টিভির বড় পর্দায় পৌঁছে দিতে একটি বিশেষ অ্যাপ তৈরির পরিকল্পনা করছে এর মূল প্রতিষ্ঠান মেটা।
সম্প্রতি ব্লুমবার্গ স্ক্রিনটাইম কনফারেন্সে এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি। এই উদ্যোগ সফল হলে টেলিভিশনে কনটেন্ট দেখার অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনের মতোই টিভির বড় পর্দায় সোফায় বসেই রিলস স্ক্রল করে দেখতে পারবেন।
কনফারেন্সে মসেরি বলেন, “দর্শকরা যদি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট টিভিতে দেখতে আগ্রহী হন, তাহলে আমরাও চাই সব গুরুত্বপূর্ণ ডিভাইসে নিজেদের আকর্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে।”
এমনকি সভায় তিনি এই উদ্যোগ আরও আগেই শুরু না করার জন্যো আক্ষেপ জানিয়েছে ।
তবে এই অ্যাপে নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো কোনো এক্সক্লুসিভ সিনেমা বা স্পোর্টস শো থাকবে না। মেটা আপাতত হলিউড বা ক্রীড়া জগতের কনটেন্ট কেনার পথে হাঁটছে না। তাদের মূল লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের তৈরি ভিডিও কনটেন্টের ওপরই।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই টিভি অ্যাপটি হতে পারে ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রামের নতুন তুরুপের তাস। টেলিভিশনের জগতে ইউটিউব দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। ইনস্টাগ্রামের এই পদক্ষেপ সেই বাজারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
ইনস্টাগ্রাম এখন শুধু ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম নয়, বরং এটি ক্রমশ একটি পূর্ণাঙ্গ ভিডিও প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি মাসিক ব্যবহারকারী নিয়ে ভিডিও এখন ইনস্টাগ্রামের ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যদি ইনস্টাগ্রামের এই উদ্যোগ সফল হয়, তবে সামাজিক মাধ্যম এবং প্রচলিত টেলিভিশনের মধ্যেকার সীমারেখা আরও ঝাপসা হয়ে আসবে। দর্শকরা হয়তো ভবিষ্যতে টিভির রিমোট হাতে ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের মধ্যে চ্যানেল পরিবর্তনের মতোই অনায়াসে সুইচ করবেন।
তবে ইনস্টাগ্রামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ফোনের জন্য তৈরি খাড়া বা ভার্টিকাল ভিডিওকে টিভির ওয়াইডস্ক্রিনে মানানসই করে উপস্থাপন করা। ব্যবহারকারীরা এই নতুন অভিজ্ঞতা কীভাবে গ্রহণ করবেন, তার ওপরই নির্ভর করছে অ্যাপটির ভবিষ্যৎ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



