ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৮ ৯ আগস্ট ২০২৬
বরিশাল বিভাগের ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কীর্তিপাশা খাল ও স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
রবিবার সকাল ১০টার দিকে তিনি ভাসমান পেয়ারা বাজারে পৌঁছে বাজারের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা তাকে পেয়ারা উপহার দেন। রাষ্ট্রদূত স্থানীয় কৃষক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ ও ভাসমান বাজার সম্পর্কে খোঁজ খবর নেন।
এর আগে সকালে নদীপথে লঞ্চ যোগে করে বরিশালে আসেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ঢাকা-বরিশাল নৌপথে যাত্রাকালে তিনি লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সাধারণ যাত্রীদের সঙ্গে সময় কাটান, স্থানীয় খাবারের স্বাদ নেন এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
লঞ্চে অবস্থানকালে রাষ্ট্রদূতকে যাত্রীদের সঙ্গে বসে খাবার খেতে এবং চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।
সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি তাদের সঙ্গে ছবি তোলেন। একপর্যায়ে লঞ্চের একটি চায়ের দোকান থেকে চা নিয়ে পান করেন তিনি।
রাষ্ট্রদূতের লঞ্চযাত্রার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় বিভিন্ন খাবার খেতে দেখা যায়।
টেবিলে ভাত, মাছ, সবজি ও অন্যান্য খাবার ছিল। এ সময় তার সঙ্গে থাকা বিদেশি অতিথিরাও খাবারে অংশ নেন।
অন্য একটি ছবিতে লঞ্চের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে দেখা যায় তাকে। সেখানে দোকানের কর্মী ও যাত্রীদের সঙ্গে স্বাভাবিক পরিবেশে কথা বলেন তিনি।
আরেকটি ছবিতে সাধারণ যাত্রীদের সঙ্গে লঞ্চের ভেতরে বসে সময় কাটাতে দেখা যায় রাষ্ট্রদূতকে।
যাত্রীদের অনেকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করছিলেন। তাদের পাশেই বসে হাসিমুখে ছবি তোলেন তিনি। লঞ্চের ডেকেও সময় কাটান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে বিস্তীর্ণ নদীর জলরাশি, দূরের জনপদ ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তিনি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, “নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!”
ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারে গিয়ে রাষ্ট্রদূত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ, ভাসমান বাজারের কার্যক্রম এবং স্থানীয় কৃষকদের জীবন-জীবিকা সম্পর্কে ধারণা নেন।
পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল