ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৯ ১৪ নভেম্বর ২০২১
বর্তমানে যে রোগটি অধিক হারে বাড়ছে সেটি হচ্ছে ডায়াবেটিস। এক সময় মনে করা হতো, ডায়াবেটিস কেবল বয়স্কদের রোগ। কিন্তু এই ধারনাটি একদম ভুল। আজকাল অল্প বয়সি অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগে কেবল আমাদের দেশের মানুষই আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে।
জীবনযাত্রার অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার অভাব এই রোগের মূল কারণ। টাইপ ১ ডায়াবেটিসের চেয়ে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেশি। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা নিয়ম মেনে চললেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারেন। তাদের ইনসুলিনের প্রয়োজন হয় না।
টাইপ ২ ডায়াবেটিস হলো জীবনধারার রোগ। এর জন্য দায়ী হলো ওজন বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নিষ্ক্রিয়তা। প্রাথমিক অবস্থায় যদি এটি চিকিত্সা করা না হয় তাহলে টাইপ ২ ডায়াবেটিস জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে।
যুক্তরাজ্যের এক চিকিত্সকের দাবি, ডায়েটে একটি মাত্র পরিবর্তনের মাধ্যমেই তিনি বিপুল সংখ্যক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছেন। (ইউকে ডেইলি'র রিপোর্ট)
সাউথপোর্টের নরউড সার্জারির চিকিত্সক ডেভিড উনউইন বলেন, '২০১২ সালের আগ পর্যন্ত টাইপ ২ ডায়াবেটিস ওষুধ ছাড়া নির্মূল হওয়ার বিষয়টি নিয়ে ভাবতেই পারিনি। তবে এই রোগ থেকে বাঁচতে দীর্ঘমেয়াদী ওষুধ গ্রহণের বিষয়টি মানতে পারছিলাম না। এরপর আমি ওষুধ ছাড়াই ডায়াবেটিস নির্মূলের বিষয়ে অধ্যায়ন শুরু করি।'
ডা. উনউইনের পর্যবেক্ষণ অনুসারে, কম কার্বোহাইড্রেট গ্রহণ টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে। এই উপায়ে ১০০ জনেরও বেশি টাইপ ২ ডায়াবেটিস রোগী রক্তে শর্করার মাত্রা কমিয়ে আনতে পেরেছি।'
২০১৯ সালে 'ব্রিটিশ জার্নাল অব জেনারেল প্র্যাকটিস'এ লো-কার্বোহাইড্রেট ডায়েট কীভাবে ওষুধ ছাড়াই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সে বিষয়ে একটি ব্যবহারিক গাইডলাইন সম্পন্ন করেন ডা. উনউইন। তার গবেষণাপত্রটি গাইডলাইনস ইন প্র্যাকটিস সাইটেও প্রকাশিত হয়েছে।
ডা. উনউইনের সমীক্ষা অনুযায়ী, চিনি, শষ্য, মিষ্টিজাতীয় কার্বোহাইড্রেট গ্রহণের পরিবর্তে প্রতিদিনের ক্যালোরির চাহিদা মেটাতে প্রোটিন ও চর্বিজাতীয় খাবার খেলে দ্রুত নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস।
একটি নো-কার্ব ডায়েটে আপনি খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট খেতে পারবেন। শুধু সবজি থেকে যতটুকু কার্ব পাওয়া যায় ততটুকুই। কারণ কার্বোহাইড্রেট রক্তে শর্করা অর্থাত্ চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই কার্বোহাইড্রেট কমিয়ে আনলে ডায়াবেটিসও কমে আসবে।
এই সমীক্ষায় অংশগ্রহণ করেন ১৩৫৭ জন। সমীক্ষায় ২৩টি র্যান্ডম ট্রায়ালের ডেটা ব্যবহার করা হয়। অংশগ্রহণকারীদেরকে ৬ থেকে ১২ মাস পর্যবেক্ষণ করা হয়। তাদের ডায়াবেটিস ও ওজনের পরিমাণ যাচাই করা হয়।
এরপর গবেষকরা দেখেন, যারা ১২ মাস ধরে ডায়াবেটিস রোগীর খাবারের চার্ট অনুসরণ করেছেন তাদের তুলনায় যারা লো কার্ব খাবার খেয়েছেন তাদের ডায়াবেটিস মাত্র ৬ মাসেই একেবারে নিয়ন্ত্রণে এসেছে। এমনকি কম কার্ব ডায়েট গ্রহণের ফলে ডায়াবেটিস রোগীর ইনসুলিন গ্রহণেরও প্রয়োজন হয়নি।
টাইপ ২ ডায়াবেটিস প্রতিহত করার সহজ ৩ উপায়
** ব্যায়াম
** অতিরিক্ত ওজন হ্রাস
** সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া
কার্বোহাইড্রেট সমৃদ্ধ যেসব খাবার এড়িয়ে চলবেন
রুটি ও শস্য, মিষ্টিজাতীয় শাক-সবজি, পাস্তা, মটরশুটি, মধু, মিষ্টি দই, চিপস, দুধ, ভাত, চিনির ক্যান্ডি, চিনিযুক্ত খাবার, ময়দা, কুকিজ, কনডেন্সড মিল্ক, সিরিয়াল ইত্যাদি। টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস হোক না কেন চিকিত্সকের পরামর্শ না নিয়ে কোনো ডায়েট অনুসরণ করবেন না।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










