কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নীতিমালায় বড় পরিবর্তন আনছে টিকটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১০ ১৮ আগস্ট ২০২৫
ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক কমিউনিটি গাইডলাইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল হেড অফ ট্রাস্ট অ্যান্ড সেইফটি সন্দিপ গ্রোভার জানিয়েছেন, নতুন নিয়মগুলো ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন কমিউনিটি গাইডলাইনে প্রতিটি নীতির জন্য একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ থাকবে। তবে কেবল ফরম্যাটই পরিবর্তন হচ্ছে না। মিথ্যা তথ্যের জন্য নতুন নিয়ম চালু করবে টিকটক। জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্রিত করে একটি নীতিতে আনবে প্রতিষ্ঠানটি। বুলিয়িং নীতিও পরিশোধন করার পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে তারা।
বর্তমান কমিউনিটি গাইডলাইন এবং আগামী মাস থেকে কার্যকর নতুন নিয়মগুলো তুলনা করা সম্ভব। নতুন নিয়মে নিরাপত্তা ও ভদ্রতা, মানসিক স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা, নিয়ন্ত্রিত পণ্য ও সেবা এবং প্রাইভেসি সংক্রান্ত নিয়মগুলো প্রথম পাতায় দেখা যাবে। আগে মূল পাতায় কেবল কনটেন্ট মডারেশন সংক্রান্ত একটি বিভাগ ছিল।
নতুন নিয়মে সেখানে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। আগে লেখা ছিল, প্ল্যাটফর্মকে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও প্রাণবন্ত রাখতে সৃজনশীল প্রকাশ এবং ক্ষতি রোধের মধ্যে সমতা রাখা প্রয়োজন। এখন লেখা হয়েছে, টিকটক সবার জন্য নিরাপদ, মজাদার ও সৃজনশীল জায়গা হোক। এখান থেকে আগের ‘বিশ্বাসযোগ্য’ শব্দটি সরানো হয়েছে।
ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিসিটি -এর মধ্যে থাকা মিসইনফরমেশন বা ভুল তথ্য সংক্রান্ত বিভাগ মূলত আগের মতোই আছে। তবে কিছু ভাষাগত পরিবর্তন করা হয়েছে। উদাহরণ হিসেবে, আগের নিয়মে বলা ছিল জরুরি অবস্থার বিষয়ে যাচাই করা তথ্য ছাড়া ফর ইউ ফিড-এ দেখানো যাবে না। নতুন নিয়মে একই বিষয় বলা হয়েছে ‘সংকট ও বড় ধরনের নাগরিক ঘটনা’ সম্পর্কেও।
অ্যাকাউন্ট ও ফিচার সংক্রান্ত অংশেও পরিবর্তন আনা হয়েছে। এখানে টিকটক লাইভ, সার্চ, এক্সটার্নাল লিংক, কমেন্ট, ডাইরেক্ট মেসেজ এবং মনিটাইজেশন সংক্রান্ত নিয়মাবলি রয়েছে। এই অংশটি সম্প্রসারিত করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে কোন কাজগুলো নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে। কমেন্ট অংশেও পরিবর্তন আনা হয়েছে। টিকটক বলছে, যেসব কমেন্ট ‘আলাপে কোনো অবদান রাখে না,’ যেমন অশ্লীল বা আপত্তিকর মন্তব্য, সেগুলোকে নীচের দিকে জায়গা দেয়া হতে পারে।
সন্দিপ গ্রোভার বলেন, এই পরিবর্তনগুলো ক্রিয়েটর, বিশেষজ্ঞ, অ্যাপটির রিজিওনাল অ্যাডভাইজরি কাউন্সিল এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনার ভিত্তিতে আনা হয়েছে। নতুন নিয়মগুলো প্রয়োগ করার জন্য টিকটক মানব এবং এআই মডারেটরদের প্রশিক্ষণ দিয়েছে। নীতিমালা কার্যকর করার জন্য অ্যাপটি ‘আধুনিক প্রযুক্তি’ যেমন এআইয়ে বিনিয়োগ করা চালিয়ে যাবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



