ঢাকা, ২৪ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
good-food
৭৬১

করোনার গল্প নিয়ে অভিনয়ে ফিরছেন পপি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৫ ১৬ সেপ্টেম্বর ২০২০  

অনেকদিন বিরতির পর ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন সাদিকা পারভীন পপি। নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা। ছবির নাম 'ভালোবাসার প্রজাপতি'। ইমপ্রেস টেলিছবির ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। ভালোবাসা, লকডাউন, ডিভোর্স প্রভৃতি বিষয় উঠে আসবে ছবিতে।

নতুন ছবিতে পপিকে  একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। ছবি প্রসঙ্গে পপি বলেন, 'নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলে দর্শক দারুণ একটি ছবি উপহার পাবেন- এ প্রত্যাশা করতেই পারি। নতুন এ ছবিটি ছাড়াও 'সাহসী যোদ্ধা' ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ইদানীং অভিনয়ে পপিকে সেভাবে পাওয়া যাচ্ছে না।

বাংলা সিনেমার আবেদনময়ী এই নায়িকা আরো বলেন, সব সময় ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি। তাই গতানুগতিক গল্প বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই। 
গত আগস্টে করোনায় আক্রান্ত হন পপি। এখন তিনি পুরোপুরি সুস্থ।  পপি গণমাধ্যমকে করোনা তাকে নতুন জীবন দিয়েছে। 
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর