করোনা : গুজব ও ভ্রান্ত ধারণায় কান না দেয়ার আহ্বান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫০ ১ এপ্রিল ২০২০
‘ঠাণ্ডা লাগলে পুলিশ ধরে নিয়ে যাবে’ এবং ‘থানকুনি পাতা খেলে করোনাভাইরাসের জ্বর ভালো হবে’ - এসব ভ্রান্ত ধারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
এছাড়া ঘন ঘন চা পান করলে অথবা আদা-রসুন দিয়ে গরম পানি খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
বুধবার সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভ্রান্তিকর ধারণা এবং গুজব লক্ষ করা যাচ্ছে।
“এ সমস্ত ভ্রান্ত ধারণা বা গুজবের মধ্যে রয়েছে - থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়।
“এ রোগ গরিবদের হয় না, সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে।”
এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে বলেও গুজব ছাড়ানো হচ্ছে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।
“এ সকল ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
তিন মাস আগে চীনের উহানে প্রথম দেখা দেওয়া নভেল করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে, যার মধ্যে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খিস্টান এবং ধনী-দরিদ্র সব ধরনের দেশ ও মানুষ রয়েছে। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৪০ হাজারের বেশি মানুষের।
নভেল করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনও না আসায় এই ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকাকে একমাত্র পথ বলছেন বিশেষজ্ঞরা। সে কারণে যথাযথভাবে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, নাক-মুখ ও চোখে হাত না দেওয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের সঙ্গে যোগাযোগ এবং জনসমাগম এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশে অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল নাগাদ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









