করোনার দ্বিতীয় ধাক্কা : মাস্ক পরা নিশ্চিতে এবার মাঠে র্যাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ২৬ নভেম্বর ২০২০
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। বিশেষ করে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চালানো হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। এটি নিশ্চিতে এবার মাঠে নেমেছে র্যাব। ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে চালানো হচ্ছে যৌথ মোবাইল কোর্ট। মাস্ক ব্যবহার না করায় জরিমানাও করা হচ্ছে।
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তবে যাদের মাস্ক ছিল না বরাবরের মতোই তাদের ছিল উদ্ভট সব যুক্তি।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে মোবাইল কোর্টের অভিযানে নামে র্যাব। এদিন মাস্ক ব্যবহার না করায় ১০০- ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। রাজধানীর শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ, মিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন র্যাবের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
করোনার হিসাবটা গত দুই সপ্তাহ ধরেই আশঙ্কার যোগান দিচ্ছে। এ কারণে সচেতনতা সৃষ্টির জন্যও কাজ করছে র্যাব।
শাহবাগে অভিযান চালান র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি জানান, জরিমানা করাই মূল উদ্দেশ্য না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে যেসব শিক্ষিত মানুষ অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
ফার্মগেট এলাকায় অভিযান চলাকালীন সময়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন, ‘তুলনামূলকভাবে শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। তাদের জরিমানা করছি। অন্যদিকে কিছু দরিদ্র শ্রমিকরা একই মাস্ক বার বার ব্যবহার করছেন, তাদেরকে সচেতন করাসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করছি।’
মাস্ক পরিধান বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামানসহ র্যাব-৪ এর অধিনায়ক উপস্থিতিতে মিরপুর-১ দারুস সালাম রোডে অভিযান পরিচালিত হয়। র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন বলেন, ‘দূরপাল্লার গাড়ি থেকে যারা নামছেন অধিকাংশ মাস্ক ব্যবহার করছে না। গাবতলী থেকে ছেড়ে যাওয়া এবং আসা দূরপাল্লার যাত্রীদের সচেতনতার জন্য অভিযান পরিচালনা করছি।’
অভিযান চলাকালে মাস্ক না পরার যুক্তি কেউ বলছেন, অক্সিজেন নিতে মাক্স খুলেছি, কেউবা বলছেন দম বন্ধ লাগে। আর ভুলে বাসায় রেখে এসেছি, মাত্রই ফেলে দিলাম কিংবা হারিয়ে গেছে এমন অযুহাতই দিচ্ছেন অনেকেই।
মোবাইল কোর্টে নিম্নবিত্তদের বিনামূল্যে মাস্ক দেওয়া হলেও ছাড় পায়নি বাকিরা। জরিমানা করা হয় এক'শ থেকে তিন'শ টাকা।
অনেকেই বলছেন, জরিমানার টাকাটা একটু বেশি। তিন’শ টাকা সব সময় সবার কাছে নাও থাকতে পারে। তবে অভিযোগ থাকলেও এমন অভিযান কাজে দেবে বলে মত সাধারণের। তারা বলছেন, এতে করে সাধারণ মানুষের সচেতনতা একটু হলেও বাড়বে। করোনার ভয়ে না হলে র্যাবের ভয়ে অন্তত মাস্ক পরবে।
এ ধাপের করোনা মোকাবিলায় এমন অভিযান চলমান থাকবে জানিয়েছে র্যাব। তারা বলছেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন এধরনের অভিযান জরুরি হয়ে পড়েছে। তাছাড়া ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কই ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করবে।
র্যাব আরও জানায়, এর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে। আর আইন মানার বিষয়টি অবশ্যই সবাইকে মনে রাখতে হবে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















