করোনা চিকিৎসার সরঞ্জাম ক্রয়: কুয়েত মৈত্রী হাসপাতালে হরিলুট!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ৩১ আগস্ট ২০২০
করোনা চিকিৎসার সরঞ্জাম কেনার ক্ষেত্রে চরম অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিললো রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেহাবউদ্দীনের বিরুদ্ধে। অনেক সামগ্রী ১০ গুণ বেশি দামেও কেনা হয়েছে। কেনাকাটার এমন ৯৩টি বিলে অসঙ্গতি চোখে পড়েছে।
শুধু তাই নয়, একক অর্ডারের মাধ্যমে আত্মীয়দের নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ারও অভিযোগ উঠেছে।
প্রথম করোনা হাসপাতাল হিসেবে সেবাদান শুরুর পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেহাব উদ্দীনের বিরুদ্ধে।
১২ কোটি ১০ লাখের বেশি কেনাকাটায় দেয়া বিভিন্ন কার্যাদেশের বিলে প্রচুর অসঙ্গতি মিলেছে।
অনুসন্ধানে দেখা যায়, ২৫ লাখ টাকা বাজারমূল্যের পিসিআর মেশিনের দাম ধরা হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যন্ত্র কেনা হয়েছে ৫২ লাখ ৮০ হাজার টাকায়। কেনাকাটায় জিএম ইন্টারন্যাশনাল এবং মেসার্স আলী ট্রেডার্সের নাম ব্যবহার করা হলেও এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি।
একজন বলেন, ‘মেসার্স আলী ট্রেডার্স এখানে আরো এক বছর আগে ছিল, এখন কই গেছে জানি না।’
গত ২৫ তারিখ ক্রয় কমিটির ২ জন চিকিৎসককে জরুরি তলব করে ৫০টি সই নেয়া হয়। এখন চরম বিড়ম্বনায় পড়েছেন ডা. সোহেলী পারভীন ও ডা. মামুনুর রশীদ।
ক্রয় কমিটির সদস্য ডা. সোহেলী পারভিন বলেন, ‘অনেকবার ফোন করে আমাদের জোর করে ডেকে নিয়ে গেছে। সেখানে নিয়ে কিছু বুঝতে না দিয়ে রেজুলেশনের কাগজ বলে অনেক স্বাক্ষর নিয়ে গেছে। আমি মনে হয় ৫০ টার বেশি স্বাক্ষর করছি।’
বার বার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত সেহাবউদ্দীনকে পাওয়া যায়নি।
তবে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া।
কয়েক মাস আগে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে বদলি হওয়া সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান ও বর্তমান তত্ত্বাবধায়কের যোগসাজশেই এমন লুটপাটের ঘটনা ঘটেছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















