আরও ৭ জনের মৃত্যু
করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন কখন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৮ ৮ মে ২০২০
করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতাল ছাড়া প্রসঙ্গে নির্দেশনা দিয়েছে কভিড-১৯ কারিগরী কমিটি। নির্দেশনা অনুযায়ী একজন করোনা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র কখন দেয়া হবে সে প্রসঙ্গে সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ছাড়পত্র দেয়া হবে - প্যারাসিট্যামল ব্যতীত জ্বর সেরে গেলে। শ্বাসকষ্ট বা তার কোনো উপসর্গ যেমন শুষ্ক কাশি, কফ, নিশ্বাসের দুর্বলতা এগুলো লক্ষণের উন্নতি হলে। ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি আরটিপিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে।
তবে শুধু ন্যাজোফেরিয়াল সোয়াবের ক্ষেত্রে যদি দুটি আরটিপিসিআর পরীক্ষা করা সম্ভব না হয় উপরের লক্ষণগুলো যদি টানা ৭২ ঘণ্টা না থাকে তবে রোগীকে হাসপাতালের ছাড়পত্র দেয়া যাবে। ছাড়পত্র পেয়ে রোগীকে বাসায় গিয়ে অবশ্যয় নিজেকে ১৪ দিন আইসোলেশনে রাখতে হবে।
এ সময় ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে মোট পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জন।
এ ছাড়া আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬ জনে। যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুজন নারী।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে আরও ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২১০১ জন করোনা রোগী।
ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরুর পর থেকে বেশিরভাগ দেশই ভাইরাসটিতে তেমন পাত্তা দেয়নি। অনেক দেশই ধারণা করেছিল, এটি চীনা ভাইরাস এবং এর সংক্রমণ হয়তো ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়বে না। এজন্য সেখানকার দেশগুলো তেমন কোনো পদক্ষেপও নেয়নি। ফলও দিতে হচ্ছে তাদের। কারণ সংক্রমণ সংখ্যার দিক থেকে প্রথম দেশগুলোর তালিকার মাঝেই নেই চীন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে। পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। তার আগেই আরেক দফা ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী শুক্রবার (৮ মে) সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭১১ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮ জনের শরীরে।
শুক্রবার (৮ মে) সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ২ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ২২ লাখ ৫৩ হাজার ৬১৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৮ হাজার ৯৫৮ জনের অবস্থা গুরুতর।
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- দিনে রাইড শেয়ার মোটরসাইকেলে মিলবে ৫ লিটার তেল
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- মির্জা আব্বাসকে ভয়ভীতি, পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?






