কাউন্সিলর পদ হারালেন ইরফান সেলিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ২৭ অক্টোবর ২০২০
কাউন্সিলর পদ হারালেন সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর এই পদ হারালেন তিনি।
ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করে মঙ্গলবার রাতে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে বলা হয়েছে, কোনো জনপ্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের পর গেল সোমবার হাজী সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটকি পায় র্যাব। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফানকে ১ বছর কারাদণ্ড দেন।
এদিন সকালে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দক্ষিণ সিটি করপোরেশন থেকে ইরফানেরদণ্ডিত হওয়ার বিষয়ে রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নেব। তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
এরপর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগটি আমাদের নথিভুক্ত করা হয়েছে। আমরা প্রসেস করছি। সম্ভবত আইন অনুযায়ী তাকে আজকেই সাময়িকভাবে বরখাস্ত করব। পূর্ণাঙ্গ তদন্তের পর ওকে স্থায়ীভাবে বরখাস্ত করার পদক্ষেপ নেয়া হবে।
আদেশে বলা হয়েছে, ইরফানের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তা এবং তার স্ত্রীর ওপর হামলার অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। বিদেশি মদ সেবন করার দায়ে তাকে ১ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস দণ্ডিত হয়ে কারাগারে আছেন তিনি। অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে তার বিরুদ্ধে আরও মামলা দায়েরের কার্যক্রম চলছে।
এতে বলা হয়, ইরফানের ওই কর্মকাণ্ড স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধ এবং অসদাচরণের শামিল। তাই তাকে ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন ইরফান। তবে ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি।
হাজী সেলিম ওই এলাকায়ই আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনিও একবার বিদ্রোহী প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন।
ইরফানের শ্বশুর একরামুল করিম চৌধুরীও নোয়াখালী সদর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
উল্লেখ্য, ইরফান বাবার ব্যবসা প্রতিষ্ঠান মদিনা গ্রুপের পরিচালকদের অন্যতম।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত









