কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪২ ২৪ অক্টোবর ২০২৬
কানাডায় এক নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর মধ্যে একজনকে ১৪ বছর ও অন্যজনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কানাডার সংবাদমাধ্যম সিবিসি-তে প্রকাশিত এক খবরে বলা হয়, পাচার ও ধর্ষণের শিকার ওই নারীও বাংলাদেশি। কানাডার সাসকাচুয়ানে দুই ব্যক্তির মাধ্যমে পাচার ও চরম শোষণের শিকার হওয়া এবং তাদের একজনের মাধ্যমে বারবার ধর্ষণের শিকার ওই নারী বলছেন, তিনি এখনও চরম ভীতি ও শঙ্কা নিয়ে বাস করছেন। কাউকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
কারাদণ্ড পাওয়া দুই বাংলাদেশি হলেন- সোহেল হায়দার ও মো. মাসুম। এর মধ্যে ওই নারীকে পাচার ও একাধিকবার ধর্ষণের অভিযোগে মাসুমকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নির্দেশ দেওয়া হয়েছে ভুক্তভোগীকে বকেয়া মজুরি বাবদ ১২ হাজার ২৬৮ কানাডিয়ান ডলার পরিশোধের।
অন্যদিকে মানবপাচারে জড়িত থাকার দায়ে সোহেল হায়দারকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগীর বকেয়া মজুরি বাবদ তাকে ৫ হাজার ৮৮৫ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে সোহেল ও মাসুম মানবপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণার জন্য সাসকাচুয়ানের প্রাদেশিক আদালতে হাজির করা হয়।
এসময় আদালতে দেওয়া জবানবন্দিতে ওই নারী লেখেন, “আমি ওদের ভুলতে পারি না। তারা আমার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। তারা আমার জীবন শেষ করে দিয়েছে। তারা আমার সম্মান, আমার ভবিষ্যৎ, আমার পরিবার এবং আমার ক্যারিয়ার সবকিছু ধ্বংস করে দিয়েছে।”
জবানবন্দিতে তিনি আরও বলেন, কানাডায় তার সঙ্গে যা ঘটেছে সে কারণে বাংলাদেশে তার এলাকায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও গুজবের কারণে পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং ভাইবোনদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলার ঘটনার বিবরণে বলা হয়, ওই নারী বাংলাদেশ থেকে কানাডায় আসার পর মাসুম ও সোহেল তাদের রেস্তোরাঁয় কাজ দেন। এক পর্যায়ে তারা ওই নারীর কাজের অনুমতিপত্র বাতিল করার এবং পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করতে থাকেন। ভয় দেখিয়ে তাকে সপ্তাহে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করা হতো এবং কোনো পারিশ্রমিক দেওয়া হতো না।
এমনকি তাকে একটি স্যাঁতসেঁতে ও অন্ধকার বেজমেন্টে আটকে রাখা হতো। পরবর্তীতে স্থানীয় দুই রাজনীতিক এবং একজন অভিবাসন কর্মীর সহায়তায় ওই নারী উদ্ধার হন। তার অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে স্যাসকাচুয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সোহেল ও মাসুমকে গ্রেপ্তার করে। এরপর ১৮ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে রায় দিলেন।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব







