কৃষক লীগ নেতা ফিরোজ ১০ দিনের রিমান্ডে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ২১ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি এবং কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে তাকে হাজির করে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন পুলিশ। পরে শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আই চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ফিরোজ। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, এ আদেশে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।
অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই নুর উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আশিকুর রহমান ফিরোজের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন। বেলা ১২টার দিকে ধানমন্ডি থানা থেকে তাকে আদালতে নেয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাব। সেখান থেকে অর্থ, অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় ক্লাবের সভাপতি ফিরোজসহ পাঁচজনকে আটক করে র্যাবের সদস্যরা।
অভিযান শেষে ক্লাব থেকে নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ও তাস, ক্যাসিনোর খেলার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
র্যাব -২ এর সিও আশিক বিল্লাহ জানান, কলাবাগান ক্লাবে একসময় ক্যাসিনো চলতো। এর বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। সম্পূর্ণ ভিন্ন হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে এখানে। ক্লাব সভাপতির জিম্মা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
ফিরোজকে দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় অভিযান শেষে তাকেসহ চারজনকে আটক করার কথা জানায় র্যাব।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















