খালেদা জিয়া ঈদের খাবার খেলেন পরিবারের সদস্যদের সঙ্গে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ১২ আগস্ট ২০১৯
দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদুল আজহার দুপুরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের ছেলে অভিক এস্কান্দারের সঙ্গে একত্রে খাবার খেলেন তিনি। হাসপাতাল ও বিএনপি সূত্রে জানায়, চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ঈদ উপলক্ষে তার পছন্দের খাবার নিয়ে বিএসএমএমইউ-এ যান পরিবার সদস্যরা।
ঈদ উপলক্ষে বন্দিদের সঙ্গে সাক্ষাতের বিশেষ সুযোগ থাকে পরিবার সদস্যদের। এ জন্য জেল কর্তৃপক্ষের পূর্বানুমতির দরকার হয়। সেসব আনুষ্ঠানিকতা সেরে আজ ঈদের দিন দুপুর পৌনে ২টায় কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ৬২১ নম্বর রুমে যান তার পরিবার সদস্যরা। চিকিৎসার কারণে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের বদলে কয়েক মাস ধরে বিএসএমএমইউতে আছেন খালেদা জিয়া।
পরিবারের সদস্যদের সঙ্গে ছিল ঘরে রান্না করা খালেদা জিয়ার পছন্দের বিভিন্ন খাবার। সেখানে সাক্ষাৎ পর্ব শেষে পরিবারের উপস্থিত সদস্যরা সবাই মিলে খালেদা জিয়ার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। এ সময় সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বেলা পৌনে ৪টার দিকে তারা হাসপাতাল থেকে বেরিয়ে যান।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার পছন্দের খাবার রান্না করে পরিবারের সদস্যরা বিএসএমএমইউতে নিয়ে যান। সেখানে সবাই একত্রে দুপুরের খাবার খেয়েছেন।
তবে বিএসএমএমইউ থেকে বেরিয়ে বরাবরের মতো কোনও মন্তব্য করেননি কোকো ও ইস্কান্দার পরিবারের কেউ।
বিএনপির সূত্র জানিয়েছে, পরিবারের সদস্যরা বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য তার পছন্দের খাবার, একটি ফুলের তোড়া ও ঈদের শাড়ি নিয়ে আসেন। খাবারের মধ্যে ছিল কোরবানি দেওয়া গরুর মাংস, মুরগির মাংস, মাছ, পোলাও, স্যুপ, সেমাই, ফিরনিসহ আরও কয়েক পদ।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গত ঈদুল ফিতর ও আজ ঈদুল আজহা - দুটি ঈদই তিনি বিএসএমএমইউতে কাটালেন। এছাড়াও গত বছর পুরনো কেন্দ্রীয় কারাগারে তার দুটি ঈদ কাটে। এরও আগে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে কারাবন্দি অবস্থায় সংসদ ভবন এলাকার সাবজেলে দুটি ঈদ কাটান তিনি।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো






