খুন্তির ছ্যাঁকায় দগ্ধ শিশু, সৎ মা-ভাই আটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ১ এপ্রিল ২০১৯
মাদারীপুরের রাজৈর উপজেলায় ১০ বছরের এক শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেয়া হয়েছে। এ অভিযোগে সৎ মা-ভাইকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন সাবিনা বেগম (৪০) ও ১৪ বছর বয়সী ভাই।
নির্যাতনের শিকার শিশুর নাম সেতু আক্তার (১০)। সে রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের রিয়াজ শিকদারের মেয়ে। কালামৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। তার বাবা ঢাকায় ভাঙ্গারির ব্যবসা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় নয় বছর আগে সেতুর মা রেহানা বেগম মারা যান। মা জীবিত থাকতেই তার বাবা সাবিনাকে বিয়ে করেন। সাবিনা অনেকবার সেতুকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছেন। গেল এক বছর ধরে শিশুর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
সেতু বলে, সৎ নানির প্ররোচনায় সৎ মা কারণে-অকারণে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিত। যন্ত্রনায় চিৎকার করলে আরও বেশি কষ্ট দিত। বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ভয়ে কাউকে কিছু বলিনি। বাবাকেও বলিনি।
সম্প্রতি নির্যাতনের বিষয়টি জানতে পারেন স্থানীয় মানবাধিকার কর্মী মমতা খাতুন। তিনি বলেন, আমি লোকজনের মুখে একথা শুনে তাদের বাড়ি গিয়ে সেতুর সৎ মাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু উনি শোনেননি। পরে আমি শিশুর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করি এবং পুলিশকে বিষয়টি অবহিত করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল বলেন, শিশুটির শরীরের পাঁচটি স্থানে গরম লোহা দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার ঘাড়, হাত ও পায়ে ক্ষত রয়েছে। আমরা শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করেছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে।
রাজৈর থানার এসআই খান মো. জোবায়ের বলেন, গেল ২৪ মার্চ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওইদিন রাতে শিশুটিকে শারীরিক নির্যাতন করে সৎ মা ও সৎ নানি। তবে তখন আমরা খবর পাইনি। শনিবার রাতে জানতে পারি। পরে রোববার সকালে শিশুটিকে বাড়ি থেকে উদ্ধার করি। একইসঙ্গে তার সৎ মা ও সৎ ভাইকে আটক করি। তবে সৎ নানিকে পাওয়া যায়নি।
রাজৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, মেয়েটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সে চাইলে আমরা তার পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন


