ভেবেছিলেন বিএনপি কর্মী!
গোয়েন্দা পুলিশ পেটালেন ওসি (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৮ ১৩ ডিসেম্বর ২০১৯
প্রকাশ্য রাস্তার ওপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিএসবি)-এর এক কনস্টেবলকে পেটালেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে গিয়ে এই ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার পৌর শহরের চৌমোহনায় বৃহস্পতিবার সকালে (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় ডিএসবির কনস্টেবল আবুল বাশারকে পেটান মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে মৌলভীবাজার চৌমোহনা থেকে বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। তাই সেখানে দায়িত্ব পালন করতে আসেন ডিএসবি সদস্য বাশার। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক তাপসের নেতৃত্বে একদল পুলিশও ছিল। সেখানে বিএনপির ১৫-২০ জন কর্মী উপস্থিত হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন বাশারকে বিএনপি কর্মী ভেবে পেটাতে থাকে পুলিশ।
ডিএসবি সদস্য আবুল বাশার বলেন, ‘সকালে পুলিশ সুপারের নির্দেশে চৌমোহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। ঘটনার ছবি তুলতে গেলে হঠাৎ পেছন থেকে আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি আমি ডিএসবি’র সদস্য। এরপরও তিনি আমাকে মাথায় আঘাত করেন। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক তাপস বলেন, পুলিশের লোক হলে কি হবে? ডিএসবির লোক কিছু করতে পারবে না, ডিএসবি অফিস একটি বাজে অফিস।’
উপ-পরিদর্শক তাপস অভিযোগের বিষয়ে বলেন, ‘ওসি স্যারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছুই বলিনি।’
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘ছত্রভঙ্গ করতে গিয়ে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার।’
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, ‘রাজনৈতিক একটা কর্মসূচি ছিল। সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়।’
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
















