ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৮৪৪

চাকরি হারাতে পারেন সেই ডিসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ২৬ আগস্ট ২০১৯  

নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে চাকরিচ্যুত বা পদাবনতি দেয়া হবে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানিয়েছেন।

নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার তাকে জামালপুর থেকে বদলি করে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আদেশ পাওয়ার আগেই শনিবার রাত ৩টায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জামালপুর ত্যাগ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান তিনি। পরে ঢাকায় চলে আসেন।

গতকাল নারী অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার কর্মক্ষেত্রে যোগদানের কথা থাকলেও তিনি অনুপস্থিত রয়েছেন। আজ তিনি ছুটির আবেদন করেছেন বলে জানা গেছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর