চায়ে চিনির বদলে গুড় খাওয়া কি ভালো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ২৮ জানুয়ারি ২০২৫
আজকাল স্বাস্থ্য নিয়ে মানুষ বেশ সচেতন। লবণ, চিনি খাওয়া প্রায় অনেকেই বাদ দিয়েছেন। মিষ্টি খেতে ইচ্ছা করলেই মাথায় উঁকি দেয় নানা প্রশ্ন। অনেকে ভাবেন, সুগার হবে না তো? কারও ভয় চিনি খেলে বেড়ে যাবে ওজন। অর্থাৎ এককথায় বলা বাহুল্য, দিন দিন মানুষ যত স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছেন, ততই চিনি ছাড়ার প্রবণতা বাড়ছে। আর তাই বলেই মিষ্টি খাওয়ার ইচ্ছা মেটাতে চিনির পরিবর্তে কেউ কেউ ঝুঁকছেন গুড়ের দিকে।
দৈনন্দিন জীবনে অনেকটাই জুড়ে রয়েছে চা, কফি। এগুলোর প্রতিটি কাপে থাকে চিনি। তবে শুধু এসবই নয়, নিত্যদিন বহু খাবারেই তা পাবেন গাদা গাদা। বিশেষ করে উৎসবের মৌসুমে কেক, পায়েস, আইসক্রিম বা প্রিয় সন্দেশের বেশিরভাগেই চিনি রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে খাদ্যপণ্য তৈরি হয় আখ থেকেই। যা সাধারণভাবে খুব একটা খারাপ নয়।
কিন্তু এটাও ঠিক, বেশি চিনি খেলে ডায়াবেটিস ও স্থূলতার সমস্যায় ভোগা রোগীদের সমস্যা বেড়ে যেতে পারে। তাই এখন অনেকেই চিনির বিকল্প হিসেবে গুড় বা মধু খান। বাড়িতে মিষ্টি কিছু তৈরি করতে গেলেও অনেকে গুড় ব্যবহার করেন। কিন্তু চায়ে চিনির বদলে কি তা খাওয়া ভালো?
চিকিৎসকদের মতে, ১ চা চামচ চিনিতে কমবেশি ৪৫ ক্যালোরি থাকে। সমপরিমাণ গুড়েও ক্যালোরির পরিমাণ একই। কাজেই ক্যালোরির দিক থেকে ভাবলে অন্তত গুড় আর চিনির বিশেষ কোনও ফারাক নজরে পড়বে না। তবে গুড়ের এমন কিছু গুণ আছে, যা বিশেষ ক্ষেত্রে কাজে আসতে পারে। যেমন-গুড়ে আয়রনের পরিমাণ বেশি। তাই আপনি যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগে থাকেন, তবে তা বেশ উপকারী।
আবার কোনও বিশেষ চাটনি বা মাছ-মাংসের কষা রান্নায় গুড় মেশালে স্বাদ বেশ ভালোই লাগে। সঙ্গেই পাবেন রং-ও। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, চায়ের জন্য প্রাকৃতিকভাবে চিনির বিকল্প যদি ভাবতেই হয়, তাহলে গুড়ের থেকে ভালো হলো মধু। ক্যালোরির দিক থেকে প্রায় এক হলেও মধুর গঠন আলাদা। তাই চিনির চেয়ে মধু অনেক ধীরগতিতে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তাছাড়া মধুতে চিনির তুলনায় খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিডেন্টও বেশি পরিমাণে থাকে।
কিন্তু শরীরের কথা না হয় পরে হবে। আগে বলা ভালো, চায়ে গুড় মেশালে চায়ের যে আসল স্বাদ, সেটা চলে যেতে পারে। বলা বাহুল্য, গুড়ের গন্ধ ও স্বাদ কোণঠাসা করে দেয় চায়ের সূক্ষ্ম স্বাদকে। শুধু তাই নয়, শরীরের ক্ষতি হতে পারে চায়ে তা মিশিয়ে খেলে।
অনেকেই নিয়মিত দুধ চা খান। আর তাতেই মিশিয়ে নেন গুড়। এই চায়ে গুড় মেশালে দুধ ও গুড় মিলে পরিস্থিতি কঠিন হতে পারে। মূলত, হজমের সমস্যা হয় নিয়মিত দুধ চায়ে গুড় মিশিয়ে খেলে। তাই চায়ে অন্তত তা এড়িয়েই চলাই ভালো।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল





