চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৭ ৮ অক্টোবর ২০২৬
র্যাশ ছাড়াই টানা চুলকানি হলে সতর্ক হতে হবে। এটি কোনো জটিল রোগের লক্ষণও হতে পারে। চুলকানি ছয় সপ্তাহের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ৪ ধরনের রক্ত পরীক্ষা করানো জরুরি।
অনেকের ত্বকই শুষ্ক হয়ে থাকে, তা অস্বাভাবিক কিছু নয়। মাঝেমধ্যে ত্বকে চুলকানি হওয়াও স্বাভাবিক। তবে ত্বকে যদি আচমকা কিছু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে সেটি এড়িয়ে যাওয়া ঠিক হবে না। ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাওয়া, তাতে কালচে দাগ ছোপ পড়া, অথবা কেটে গেলে সেই ক্ষত শুকোতে দেরি হওয়া কোনো সাধারণ লক্ষণ নয়।
তা জানান দেয় কোনো রোগ তলে তলে শরীরে বাসা বাঁধছে। চুলকানি হলে বেশির ভাগ মানুষ প্রথমে ত্বকের ক্রিম খোঁজেন। কিন্তু ত্বকে কোনো র্যাশ বা দাগ না থাকলে, সারা গায়ে চুলকানির পেছনে অন্য কারণও থাকতে পারে।
ত্বকে লাল দাগ, ফুসকুড়ি বা শুষ্ক, খসখসে ভাব থাকলে সেটা সাধারণত ত্বকেরই সমস্যা। কিন্তু ত্বক দেখতে স্বাভাবিক, শুধু নখের আঁচড়ের দাগ ছাড়া কিছুই নেই, অথচ বেশ কিছুদিন ধরে চুলকানির সমস্যা থাকলে, সেটি কিন্তু ভালো লক্ষণ নয়, এটি জটিল রোগেরও ইঙ্গিত হতে পারে।
চুলকানি লিভার বা কিডনির রোগেরও উপসর্গ হতে পারে। লিভারের সমস্যায় হাতের তালুতে আর পায়ের তলায় বেশি চুলকানি হয়। কিডনির সমস্যায় সাধারণত রাতের দিকে সারা শরীরে চুলকানি হয়। আবার থাইরয়েডের সমস্যাতেও সারা শরীরে চুলকানি হতে পারে।
অনেক সময় রক্তস্বল্পতা বা শরীরে আয়রনের ঘাটতি থাকলে চুলকানির মতো উপসর্গ দেখা দেয়। ডায়াবেটিস হলে ত্বকেও তার রেশ পড়ে। রক্তে শর্করা বাড়তে শুরু করলে পানির ঘাটতি হতে থাকে। ফলে ত্বক শুকিয়ে যায় ও বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়।
বয়স বাড়লে ত্বক এমনিতেই শুষ্ক হয়ে চুলকাতে পারে, সেটা সব সময় বড় কিছুর লক্ষণ নাও হতে পারে। কিন্তু নতুন করে শুরু হওয়া বা ক্রমাগত বাড়তে থাকা চুলকানি এড়িয়ে যাওয়া ঠিক নয়।
কখন চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে?
১) টানা ছয়সপ্তাহের বেশি চুলকানি থাকলে।
২) চুলকানির সঙ্গে চোখ বা ত্বক হলদেটে হয়ে গেলে।
৩) কারণ ছাড়াই ওজন কমে গেলে।
৪) চুলকানির সঙ্গে রাতে ঘাম বা জ্বর আসলে।
৫) গলায় বা শরীরের কোথাও কোনো গ্রন্থি ফুলে উঠলে।
যে ৪টি পরীক্ষা করানো জরুরি?
লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, থাইরয়েড টেস্ট আর কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি)— এই চারটি সাধারণ পরীক্ষাতেই বেশির ভাগ ক্ষেত্রে চুলকানির পেছনের আসল কারণ ধরা পড়ে।
ত্বকে অন্য কোনো উপসর্গ না থাকলেও দীর্ঘদিন ধরে চুলকানি থাকলে সেটাকে অবহেলা করবেন না। ক্রিম বা লোশনে কাজ না হলেই বুঝতে হবে সমস্যাটা ত্বকে নয় বরং, অন্য কোথাও রয়েছে।
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- এলপিজির দামে বড় লাফ
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
















