ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৫৬

টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ১৭ মে ২০২৬  

সারা দেশে তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রোববার (১৭ মে) গোটা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৮ মে) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) গোটা দেশে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখা যাবে না। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও।

বুধবার (২০ মে) দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

বৃহস্পতিবার (২১ মে) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর পরেই আস্তে আস্তে সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে।