ত্রাণের জন্য ৩৩৩ হটলাইনে ফোন করে ‘থাপ্পড়’ খেলেন কৃষক!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৬ ১৫ এপ্রিল ২০২০
ত্রাণের জন্য ৩৩৩ হটলাইন নম্বরে ফোন দিয়েছিলেন হতদরিদ্র এক কৃষক। আর এ ‘অপরাধে’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে ‘মার খেয়েছেন’ তিনি।
নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নে ঘটে এ ঘটনা। খবর শুনে তাকে ডেকে নিয়ে ত্রাণ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একইসঙ্গে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি ।
নির্যাতিত ওই কৃষক এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের শহিদুল ইসলাম।
তার অভিযোগ, ১০ এপ্রিল ৩৩৩ হটলাইন নম্বরে ফোন করে ত্রাণের আবেদন করেন। খুব তাড়াতাড়ি তার কাছে ত্রাণ পৌঁছে যাবে বলে জানানো হয়।
১২ এপ্রিল স্থানীয় চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। তিনি ওই দিনই পরিষদে গেলে চেয়ারম্যান তাকে ত্রাণের প্রয়োজন না জানিয়ে কেন ফোন করেছে সে ব্যাপারে জানতে চান। এ নিয়ে দু-এক কথার পর চেয়ারম্যান খেপে গিয়ে তাকে চড়ধাপ্পড় মারেন বলে জানান তিনি।
দরিদ্র কৃষক শহিদুল ইসলাম বলেন, “করোনাভাইরাস পরিস্থিতিতে বাজারঘাট বন্ধ। পরিবারে খাবারের অভাব চলছে, কিন্তু লজ্জা করে আমি কাউকে বিষয়টি জানাতে পারছিলাম না।
“হঠাৎ টেলিভিশনে ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য পাওয়ার কথা জানতে পারেন। তাই তিনি সরাসরি ৩৩৩ নম্বরে ফোন করেন। খাবারের আশ্বাসও পাই।
“কিন্তু চেয়ারম্যান ডেকে নিয়ে গিয়ে মারপিট করাতে আমি কষ্ট পাইছি।”
তবে মারধরের কথা অস্বীকার করে এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, “মারপিট করা হয়নি। ওই কৃষকের সঙ্গে উত্তেজিত হয়ে কিছু কথা বলা হয়েছিল। বিষয়টি ইউএনওর কার্যালয়ে মীমাংসা করা হয়েছে।”
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, ওই ঘটনার কথা শুনে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে এনেছিলেন। তার কাছে শোনা হয়েছে। বাকিটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









