দুর্যোগেও হরিলুট : এন-৯৫ নাম দিয়ে ১৫০০ টাকায় মাস্ক বিক্রি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৫ ১৭ এপ্রিল ২০২০
মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫০০টাকায়। দুর্যোগের সুযোগে এ হরিলুট চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।
পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ এমন কোনো সামগ্রী বাকি নেই যার মজুদ নেই এখানে!
রাজধানীর বাংলামোটরে এবিসি করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে পুলিশের অভিযানে পাওয়া যায় এসব সামগ্রী। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।
শুধু কি কিট? পিপিই সংকটে জীবনশঙ্কায় চিকিৎসকরা। এর মধ্যেই পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে - এমন খবরে এ অভিযান চালানো হয়ে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। মালিককে ধরতে সক্ষম হয়েছি। এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।
প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
আজিমুল হক আরও জানান, আমরা মালিকসহ সবাইকে আটক করেছি। চায়না থেকে আমদানিকৃত এসব মেডিকেল কিটের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো। এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









