দেশের গর্ব মেরিনা তাবাসসুম ও তার স্থাপত্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৬ ১০ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশের জন্য বিশাল সম্মান বয়ে এনেছেন বিখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছেন তিনি। ১০ জনের মধ্যে তৃতীয় স্থানে আছেন এ মেধাবী ব্যক্তিত্ব।
সাময়িকীটিতে বলা হয়, মেরিনা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশে উদ্ভূত চ্যালেঞ্জ গ্রহণ করে নকশা তৈরি করায় অসাধারণ অবদান রেখেছেন। তার ডিজাইন করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়ি স্টিলের ওপর দাঁড়িয়ে থাকতে সক্ষম। অধিকন্তু পানির মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়। বিষয়গুলো আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
এতে উল্লেখ করা হয়, এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন মেরিনা। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সেই উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন তিনি।
মেরিনা ২০১৬ সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার পান। ঢাকার উত্তরে দক্ষিণখান এলাকায় নিজ দাদীর দান করা জমিতে স্থাপিত বায়তুর রউফ মসজিদের স্থাপত্যের জন্য এ পুরস্কার লাভ করেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের দু’জন নকশাবিদের অন্যতম তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে রাজধানীর স্বাধীনতা স্তম্ভ ও লালমাটিয়ার ‘এ ফাইভ অ্যাপার্টমেন্ট রেসিডেন্স’।
মেরিনা ১৯৬৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে। ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান লাভ করেন। ১৯৯৫ সালে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে পাস করে প্রতিষ্ঠা করেন আরবানা। এরপর গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান এমটিএ।
মেরিনা ভিজিটিং প্রফেসর হিসেবে পাঠদান করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসে। বর্তমানে তিনি ‘বেঙ্গল ইন্সটিটিউট ফর আর্কিটেকচারস্ ল্যান্ডস্কেপস্ এন্ড সেটেলমেন্টস্’ এ ডিরেক্টর (একাডেমিক) হিসেবে কর্মরত আছেন।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- সোনার দামে বড় দরপতন কেন?


