ধ্রুবতারার আগাগোড়া বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩০ ২৭ ডিসেম্বর ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়। যোগাযোগের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের পাশ্র্ববর্তী দেশগুলোর সঙ্গে সেটা করতে চাই।
শনিবার বিমানের নতুন উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ ধ্রুবতারা’র উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সেসব বিমান ক্রয় করছি, যেগুলো সবচেয়ে আধুনিক ও উন্নতমানের। আজকে যে বিমানটি উদ্বোধন করতে যাচ্ছি, এর মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ বৃদ্ধিতে সক্ষম হবো।
বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, আমরা যদি আমাদের আশপাশের দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ বাড়াতে পারি; তাহলে সবদিক থেকেই আমাদের উন্নতি হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আমরা ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি। যার অংশ হিসেবে এ নতুন উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ এর উদ্বোধন করছি।
এদিন বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নতুন বিমানের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী নতুন বিমানটির নাম ধ্রুবতারা রেখেছেন এবং নতুন আনা বিমানগুলোর নামকরণ দেশের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনিই করেছেন। যে কাজে তাকে ছোট বোন শেখ রেহানা সহযোগিতা করেছে।
সরকার প্রধান বলেন, নতুন বিমানগুলোর মধ্যে রয়েছে পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশবীনা, হংস বলাকা, গাঙ্গচিল, রাজ হংস, অচিনপাখি, সোনারতরি। আর যেটা উদ্বোধন করতে যাচ্ছি সেটা ধ্রুবতারা।
শেখ হাসিনা বলেন, ‘ধ্রুবতারা’ আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আর ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। কাজেই এর সঙ্গে সামঞ্জস্য রেখেই ধ্রুবতারা নামটি পছন্দ করেছি। নামগুলোর পছন্দ করায় আমাকে সহযোগিতা করেছেন আমার ছোট বোন শেখ রেহানা।
তিনি বলেন, করোনাভাইরাস এসে আমাদের সবকিছু ওলটপালট করে দিয়েছে। সব কর্মকান্ডকে স্থবির করে দিয়েছে। সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে আমরা বাধ্য হচ্ছি। এটা শুধু বাংলাদেশের নয় সমগ্র বিশ্বব্যাপীই এ সমস্যা হচ্ছে।
এসময় নতুন বিমান আনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের পদক্ষেপকে ‘অত্যন্ত সাহসী’ আখ্যায়িত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
দেশে নতুন নতুন বিমানবন্দর প্রতিষ্ঠা এবং পুরাতন বিমানবন্দরগুলোর আধুনিকায়নসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল, কার্গো টার্মিনাল এবং বোর্ডিং ব্রিজ করা থেকে শুরু করে সরকারের চার মেয়াদে বিমানকে আন্তর্জাতিক পরিমন্ডলে চলাচলের উপযোগী করে তোলায় সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এখন বিমানবন্দরগুলোকে আরো উন্নত করা হচ্ছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালও নির্মাণ হচ্ছে, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে, সৈয়দপুর এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে আরো উন্নত করা হচ্ছে।
বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পুরাতন জবুথবু অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বিমান বহরে এখন বিমানের সংখ্যা ১৯টি উন্নীত হয়েছে, স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সভানেত্রী।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ১ম ড্যাশ ৮-৪০০ এয়ার ক্রাফট হচ্ছে এ ধ্রুবতারা।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয়কৃত ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি এটি। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
নতুন উড়োজাহাজটি সংযোজিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। তন্মধ্যে মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


