নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয়া সেই ওসির বিরুদ্ধে মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০০ ১৫ এপ্রিল ২০১৯
যৌন হয়রানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে। সেই তারই জবানবন্দির ভিডিও ধারণ এবং তা ফেসবুকে ছড়িয়ে দেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। সবশেষ খবর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
এক আইনজীবী মামলাটি করেছেন। এর আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার সাইবার আদালতের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন পিবিআইকে সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আহম্মেদ জানিয়েছেন, পিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে ৩০ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নিতে নুসরাতকে জোর করেন ওই ওসি। তা তুলে না নেয়ায় গেল ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অধ্যক্ষের গুন্ডাবাহিনী।
এ ঘটনায় করা মামলার আসামিদের ধরতে গড়িমসি করেন মোয়াজ্জেম হোসেন। এই অভিযোগ ওঠার পর ১০ এপ্রিল তাকে সোনাগাজী থানার দায়িত্ব থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।
ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। পরদিন ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানায় ওসির সামনে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরতে গিয়ে অঝোরে কাঁদছিলেন শিক্ষার্থী। মুখ দুই হাতে ঢেকে রেখেছিলেন।
ওই সময় ওসি তাকে ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’ বলেন। পাশাপাশি এও বলেন, এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে।
ওই ভিডিও ধারণের জন্য মোয়াজ্জেমের বিরুদ্ধে সকালে মামলার আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক। আর্জিতে বলা হয়, গেল ২৭ মার্চ ওই ছাত্রীকে অধ্যক্ষ তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি। নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে তাকে ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না।
এই আইনজীবী বলেন, ওসি নিয়ম বহির্ভূতভাবে অনুমতি ব্যতিরেকে ভিডিও ধারণ করে ডিজিটাল মাধ্যমে প্রকাশ ও প্রচার করেন। অপমানজনক ও আপত্তিকর ভাষা প্রয়োগ করেন। তাই তা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মীরা। তাদের মতে, ভিকটিমের এই ধরনের ভিডিও ধারণ অপরাধের মধ্যে পড়ে।
পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, কেউ আইন না মেনে অভিযোগকারীর বক্তব্য ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। তবে ভিডিওটি ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





