পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলা: নাছিরসহ গ্রেপ্তার ৫
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ১৪ জুন ২০২১
আলোচিত অভিনেত্রী পরীমনি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাকিদেরও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নাসির উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবাইকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে ব্যবসায়ী নাসিরসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন অভিনেত্রী পরীমনি।
রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পরীমনি।
তার আগে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এ নিয়ে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরীমনি অভিযোগ করেন, বুধবার রাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনায় চার দিন ধরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে না পেয়ে ফেসবুকের শরণাপন্ন হন পরীমনি। যদিও তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে অভিযোগ গ্রহণ করা হয়নি - এমনটাই জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আহম মিয়া।
তিনি বলেন, ডিউটি অফিসারের কাছে পরীমনি যখন আসেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ অবস্থায় কারো অভিযোগ নেওয়া সম্ভব নয়। তখন আমাদের টিম তাকে হাসপাতাল পর্যন্ত দিয়ে আসে। তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। কোনো অভিযোগ দিতেও আসেননি।

এদিকে সংবাদ সম্মেলনে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পরীমনি বলেন, তিনি যদি মারা যান তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি।
পরীমনি বলেন, আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যেতে চেষ্টা করে। সে নাকি বেনজীর আহমেদের বন্ধু। কাছের মানুষ। আমাকে সে বলে - ‘বেনজীর কি তোর বাপ লাগে? পারলে তোর বাপকে ডাক। তোকে তিন টুকরা করে নদীতে ভাসায় দেব’।
পরীমনি আরও বলেন, উনার নাম নাছির ইউ মাহমুদ, বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। আমি তাকে চিনিই না। ওই দিনই আমার সঙ্গে প্রথম দেখা হয়।
সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। দুঃসহ স্মৃতি কাটিয়ে যেন পরীমনি ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সবার সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, পরীর মুখে আপনারা যা শুনেছেন। আমিও আজ তাই শুনেছি। সে যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। পরীমনি আমাদের দেশের সম্পদ। ওর পাশে থাকা উচিত আমাদের সবার।
এদিকে সোমবার সকালে পরীমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার আ স ম মাহতাবদ্দিন।
এদিকে, জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা গেছে বিনোদন অঙ্গনের মানুষদের। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















