পলিথিন মোড়ানো পোষ্টার ব্যবহার করা যাবে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৩ ২২ জানুয়ারি ২০২০
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের লেমিনেটেড পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট। আজ বুধবার (২২ জানুয়ারি) থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
পাশাপাশি লেমিনেটেড পোস্টার ছাপানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যে লেমিনেটেড পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।
সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত প্রতিবেদনগুলো আমলে নিয়ে এই আদেশ দেন।
পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।
নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
অ্যাডভোকেট মনোজ এ বিষয়ে বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারাদেশে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে যেসব পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চলার মধ্যেই আদালতের এই নির্দেশ এল।
পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও কুয়াশা, বৃষ্টি ও ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষায় প্রার্থীরা এ ধরনের মোড়কে পোস্টার ব্যবহার করছেন।
পরিবেশবিদরা বলছেন, লেমিনেডেট এসব পোস্টার পরিবেশের জন্য বড় ক্ষতির কারণ। বিপুল প্লাস্টিক ও পলিথিন নর্দমায় গিয়ে জমা হয়ে এগুলো পচবে না। এর ফলে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















