পিপিই নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৪ ৩০ মার্চ ২০২০
চিকিৎসক এবং চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত সবার জন্য মানসম্মত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ডাক যোগাযোগ বন্ধ থাকায় সোমবার (৩০ মার্চ) সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ই-মেইলে জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন। তিনি নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সরকারের করোনা প্রতিরোধ সেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে আইনি প্রতিকার চেয়ে রিট আবেদন করে এর প্রতিকার চাওয়া হবে।
নোটিশে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি করোনাভাইরাস চিকিৎসার সঙ্গে যারা জড়িত তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। কারণ এটি সংক্রামক ব্যধি। এ রোগের চিকিৎসার সঙ্গে যারা জড়িত তাদের পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকলে সংক্রামক ব্যক্তি থেকে চিকিৎসকরা এতে সংক্রমিত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ থেকে দেখা যায়, বিশ্বব্যাপী এ রোগে আক্রান্তদের মধ্যে ১০ ভাগই চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত। এ কারণে মানসম্মত পিপিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নোটিশে আরও বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসছে, ব্যাপক চাহিদার কারণে আমাদের দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পিপিই তৈরি করছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। কিন্তু প্রশ্ন হলো, পিপিইতে সংক্রমণ প্রতিরোধের যেসব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন সেটি নিশ্চিত করা হচ্ছে কিনা? কারণ আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি পিপিই ব্যবস্থা নেয়ার পরও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতর পিপিই ব্যবহারে একটি নীতিমালা তৈরি করেছে, যার ব্যাপক প্রচার জরুরি। এখন আমাদের সব থেকে বেশি জরুরি করোনা রোগীদের চিকিৎসায় যারা নিয়োজিত তাদের যেসব পিপিই সরবরাহ করা হচ্ছে সেগুলোর সঠিক মান নিয়ন্ত্রণ করা হচ্ছে কি-না, তা নিশ্চিত করা। কারণ একজন চিকিৎসক যখন চিকিৎসা দেবেন তখন তিনি নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভাববেন। কিন্তু সেই পিপিই যদি সংক্রমণ প্রতিরোধে সক্ষম না হয় তাহলে চিকিৎসাকর্মী সংক্রমিত হবেন। যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে এবং করোনা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পিপিই সরবরাহের আগে সেটি সঠিক মান নিয়ন্ত্রণ করে তৈরি হচ্ছে কি-না, বিষয়টি নিশ্চিত করার জন্য এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দেশের রফতানিমুখী ১২টি পোশাক কারখানায় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) তৈরি হচ্ছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তত্ত্বাবধানে কারখানাগুলো কাজ করছে।
কারখানাগুলোর মধ্যে স্নোটেক্স আউটারওয়্যার প্রাথমিকভাবে বিনা মূল্যে বিতরণের জন্য ১৭ হাজার পিপিই বানানোর উদ্যোগ নিয়েছে। গত শনিবার থেকে প্রতিদিন দুই হাজার করে পিপিই উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ৫ এপ্রিল কারখানা পুরোদমে খুললে তাদের পিপিই উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রতিদিন ৫-১০ হাজার পিস।
জানা গেছে, আজমি ফ্যাশন, অ্যালায়েন্স অ্যাপারেলস, জেএম ফেব্রিকস, লাক্সমা ইনওয়্যার, উর্মি গার্মেন্টস, স্নোটেক্স আউটারওয়্যার, টিআরজেড গার্মেন্টস, ফোরএ ইয়ার্ন অ্যান্ড ডায়িং, ডেকো ডিজাইন লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, অ্যারিস্টোক্র্যাট গ্রুপ ও মোহাম্মদী শার্টেক্স লিমিটেড পিপিই তৈরি করছে। তবে অনেক পোশাক কারখানা কাপড় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, ‘পিপিই বানাতে আমাদের পোশাকশিল্পের অনেক উদ্যোক্তাই স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন। আশা করছি, আগামী ৩ এপ্রিল ১০ হাজার পিপিই প্রস্তুত হয়ে যাবে। সেটি আমরা সরকারের কাছে হস্তান্তর করব।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৫০ হাজার পিপিই প্রস্তুত করব। তবে আমাদের লক্ষ্যমাত্রা দেড় লাখ পিপিই পিস। দেখা যাক, কতটুকু করতে পারি।’
করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উচ্চ মানের অর্থাৎ ৩ ও ৪ লেভেলের পিপিই প্রয়োজন হয়। বিজিএমইএর তত্ত্বাবধানে যেসব পিপিই হচ্ছে, সেগুলো লেভেল ১ মানের। এটি মূলত পানিরোধক ও প্রফেশনাল পিপিইর কাছাকাছি, এমনটাই জানিয়েছে বিজিএমইএ।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















