‘পুলিশের অজ্ঞতায় আইএসের টুপি পরে এজলাসে আসে জঙ্গিরা’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ২৮ নভেম্বর ২০১৯
পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিম্নপর্যায়ের সদস্যদের অজ্ঞতা এবং অবহেলার কারণেই হলি আর্টিজান মামলার দুই আসামি আইএসের প্রতীক চিহ্নিত টুপি পরে এজলাসে উঠতে পেরেছে।
কারা বিশেষজ্ঞরা বলছেন, কোনো না কোনো পর্যায়ের গাফিলতির কারণেই এ দৃশ্যের অবতারণা ঘটেছে।
বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায়ে ৮ আসামির মধ্যে ৭জনেরই সর্বোচ্চ সাজা হয়েছে। মাত্র সাড়ে ৩ বছরের মাথায় শেষ হয়েছে ভয়াবহ এ হামলার বিচারকাজ। তবে এসব ইতিবাচক বিষয় ছাপিয়ে আলোচনায় ২ আসামির আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীক সংবলিত টুপি মাথায় দেয়া।
ঘটনার দিনের ছবি বিশ্লেষণ করে দেখা যায়, বুধবার সকালে প্রিজনভ্যানে আদালতে নিয়ে আসার সময় রাকিবুল ইসলাম রিগ্যানের মাথায় কোনো টুপিই ছিল না। হাজতখানায় ঘণ্টা দেড়েক রাখার পর এজলাসে তোলার সময় তার মাথায় দেখা যায় কালো রংয়ের একটি টুপি। এর মিনিট ১৫ পর রায় ঘোষণা শেষে এজলাস থেকে বের করে নিয়ে আসার সময় ওর মাথায় ছিল আইএসের প্রতীক সংবলিত টুপি।
কাঠগড়ায় থাকা অবস্থায় কোনো এক সময় টুপিটি পরে রিগ্যান। একজন দুর্ধর্ষ জঙ্গি দীর্ঘদিন কারাগারে থাকা অবস্থায় কিভাবে এমন টুপি সংগ্রহ করলেন- প্রশ্ন ছিল সাবেক পুলিশ প্রধানের কাছে।
প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাথায় এটা ঢুকেই নাই। এখানে পেশাদারিত্বের অভাব ছিল। এখানে যারা নিচে বলতে কনস্টেবল আছে ,তারা এতে মনযোগী ছিল না।
তিনি বলেন, জেলখানায় কোনো যোগাযোগের মাধ্যম নেই। প্রশ্ন হলো, কীভাবে তারা একত্রিত হলো। একসঙ্গে হয়ে জঙ্গিরা আরো শক্ত হয়েছেন।
সাবেক উপ কারা মহাপরিদর্শক মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিক বলেন, এ ধরনের সময় কারাগারে কিছু পরা নিষেধ। তারা পরার অনুমতি পেল কী করে।
তিনি বলেন, পুরো বিষয়টি খোলাসা হওয়ার জন্য আগাম কোনো মন্তব্য না করে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।
তবে দুজনই মনে করেন, যেভাবেই এ কাণ্ড হয়ে থাকুক না কেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর নিষ্পত্তি করতেই হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















