পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আবরারের ভাই-ভাবি আহত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ৯ অক্টোবর ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার ছোট ভাই ফায়াজ এবং ফুফাতো ভাইয়ের স্ত্রী তমা আহত হয়েছেন। বুধবার দুপুরে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এদিন আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার কবর জিয়ারত করতে যান বুয়েট ভিসি। গেলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তাকে সেই পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেন। এ কারণে কবর জিয়ারত শেষে তার বাড়িতে ঢুকতে পারেননি তিনি।
এরপর ভিসি ফেরার জন্য গাড়িতে উঠে রওয়ানা করেন। তবে পথরোধ করে শুয়ে পড়েন আবরারের ফুফাতো ভাইয়ের স্ত্রী তমা। নারী পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়ার সময় ধস্তাধস্তি হয়।
পুলিশ তমাকে মারপিট করছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা ভিসির ওপর চড়াও হন। উত্তেজিত জনতাকে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে ধস্তাধস্তিতে আবরারের ভাই ফায়াজসহ তিনজন আহত হন।
ফায়াজ বলেন, এখানকার দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান আমার বুকে কনুই দিয়ে আঘাত করেন। গতকাল আমার ভাইয়ের জানাজা সময় তিনি বলেন ৩ মিনিটের মধ্যে তা শেষ করতে হবে। আজ এখানে আমার ভাবি ছিলেন। তাকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তার কাপড়-চোপড় টেনে শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ?
পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, আমরা কাউকে আঘাত করিনি। শুধু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে শান্ত করার চেষ্টা করেছি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের