প্রথম মিলেনিয়াল সাধু হতে যাচ্ছেন প্রয়াত ‘গড’স ইনফ্লুয়েন্সার’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৩৫ ২৩ নভেম্বর ২০২৪
‘পার্থিব জীবনাবসানে’র ১৮ বছর পর ক্যাথলিক ধর্মগুরু হতে যাচ্ছে লন্ডনে জন্ম নেওয়া এক কিশোর। বেঁচে থাকা অবস্থায় যেসব কনটেন্ট তিনি তৈরি করেছেন, মৃত্যুর পর সেগুলোই তাকে এনে দিয়েছে ‘গড’স ইনফ্লুয়েন্সার’ পরিচিতি।লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে ২০০৬ সালে ১৫ বছর বয়সে মারা যান কার্লো আকুটিস। আসন্ন এপ্রিলে ক্যাথলিক গির্জা তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তিনিই হবেন প্রথম মিলেনিয়াল সাধু।
৮০’র দশকের শুরু থেকে ৯০’র দশকের শেষে জন্ম নেওয়া ব্যক্তিরা মিলেনিয়াল জেনারেশনের অংশ। এর আগে মে মাসে পোপ ফ্রান্সিস তাকে ‘দ্বিতীয় অলৌকিক ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে তার সাধু হওয়ার পথ ‘আরও পরিষ্কার করে দিয়েছেন’ বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।
অনলাইনে বিভিন্ন অলৌকিক ঘটনার বিবরণী প্রকাশ ও বিভিন্ন ক্যাথলিক সংগঠনের ওয়েবসাইট চালানোর জন্য ‘ইন্টারনেটবান্ধব সাধু’র তকমাও পেয়েছেন প্রয়াত এ কিশোর।এর আগে ২০২০ সালে নিজের ‘প্রথম অলৌকিক কাজের’ জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি, যেখানে তার কনটেন্টের সহায়তায় জন্মগতভাবে রোগে আক্রান্ত একজন ব্রাজিলিয়ান শিশুকে সারিয়ে তোলা সম্ভব হয়েছিল।
যুক্তরাজ্যে জন্ম নেওয়া কার্লো আকুটিস মারা যান ইতালির মনজা শহরে। শৈশবের বেশিরভাগ সময় তিনি এ শহরেই কাটিয়েছেন। মারা যাওয়ার এক বছর পর তার মরদেহ ইতালির আসিসি শহরে স্থানান্তর করা হয়, এবং সেখানেই সমাহিত হন তিনি। এখানে তার ছবি রয়েছে, সঙ্গে রয়েছে তার সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রীও।
আকুটিসের এমন ডাকনাম অর্জনের আংশিক কারণ হল, তার কমিউনিটি ও স্কুলের জন্য নকশা করা বিভিন্ন ওয়েবসাইট। কিন্তু তার খ্যাতি অর্জনের পেছনে মূল উদ্দীপক ছিল ‘ইউখারিস্টিক মিরাকল’ নামে পরিচিত অলৌকিক ঘটনার বিভিন্ন নজির নথিভুক্ত করে একটি ওয়েবসাইট চালুর বিষয়টি।
‘ইউখারিস্টিক মিরাকল’ এক ধরনের ধর্মীয় ঘটনা, যা মূলত ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে ঘটে বলে বিশ্বাস রয়েছে। এগুলো এমন বিশেষ ঘটনা, যেখানে ‘ইউখারিস্ট (অর্থাৎ, প্রার্থনার সময় ব্যবহৃত রুটি ও মদ)’ অলৌকিকভাবে যিশু খ্রিস্টের প্রকৃত দেহ ও রক্তে পরিণত হয়েছে বলে বিশ্বাস করা হয়।
ওয়েবসাইটটি চালু হয়েছিল আকুটিস মারা যাওয়ার কিছুদিন আগে। এর পর থেকে নানা ভাষায় এর অনুবাদ করা হয়েছে এমনকি গোটা বিশ্বে আয়োজিত এক প্রদর্শনীর ভিত্তি হিসেবেই এটি ব্যবহৃত হয়েছে। মিরাকল বা অলৌকিক ঘটনা সাধারণত বেশ কয়েক মাসের তদন্ত ও মূল্যায়নের মধ্য দিয়ে যায়, যেখানে কারও দুটি নাম থাকলেই কেবল ‘সাধু’ হওয়ার যোগ্যতা অর্জন সম্ভব হয়।
কোনো কিছুকে অলৌকিক ঘটনা আখ্যা দিতে সাধারণত এমন ঘটনা দেখাতে হয়, যা প্রকৃতির গতানুগতিক ঘটনার চেয়েও বেশি কিছু। উদাহরণ হিসেবে, মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা কাউকে হঠাৎ করেই সারিয়ে তোলা। আকুটিসের দ্বিতীয় অলৌকিক ঘটনার নজির মিলেছে ২০২৪ সালে, যখন নিজের মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে রক্তপাত ঘটার পরও সেরে উঠেছিলেন ফ্লোরেন্স শহরের একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী। ভ্যাটিকানের দর্শকদের পোপ ফ্রান্সিস বলেছেন, ২৬ এপ্রিলের সপ্তাহান্ত থেকে একজন সাধু হিসেবে পরিচিতি পাবেন আকুটিস।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু



