‘প্রেমঘটিত কারণেই স্টামফোর্ডের রুম্পাকে হত্যা’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৬ ৯ ডিসেম্বর ২০১৯
প্রেমঘটিত কারণেই রুম্পাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে রুম্পার ফোনের কললিস্টেও পাওয়া গেছে সৈকতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রমাণ। মৃত্যুর দিনও ফোনে কথা হয়েছিল তাদের।
চতুর্থ দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার মৃত্যুর পর পেরিয়েছে বেশ কয়েকদিন। শনিবার সাবেক প্রেমিক সৈকতকে গ্রেফতার করা হলেও মৃত্যু রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সম্পর্ক নিয়ে জটিলতার কারণেই হত্যা করা হয় রুম্পাকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, রুম্পার প্রতি এই আব্দুর রহমান সৈকতের ক্ষোভ ছিল। সেই কারণে এই নির্মম হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। এই মামলায় লাশটাও গুম করার চেষ্টা করা হয়েছিল।
রুম্পার ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা গেছে, মৃত্যুর দিন থেকে আগের তিনদিন তিনি ২৪ বার সৈকতকে ফোন দেন। এমনকি ঘটনার দিনও ৩ মিনিট তাদের কথা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, এ মামলায় যদি নির্বিড়ভাবে তদন্ত করা হয় এবং তাকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাহলে আশা করি, মামলার সঠিক রহস্য উঠে আসবে।
রুম্পার কারণেই স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন সৈকত। এমনকি ঘটনার পরপরই নারায়ণগঞ্জে এক বন্ধুর বাসায় আত্মগোপনে চলে যান। পরে আইনি জটিলতার কথা ভেবে আবার ঢাকায় ফিরে আসেন।
সোমবারও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা রুম্পার মৃত্যুর কারণ উদঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এক শিক্ষার্থী বলেন, যদি এটা খুন কিংবা ধর্ষণ হয়। সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আমাদের দাবি। যদি এটা সুইসাইড হয়ে থাকে এবং এর পেছনে যদি কারো প্ররোচণা থেকে থাকে, সেটাও আমরা শাস্তি চাই।
আরেক শিক্ষার্থী বলেন, আমরা এটার সুষ্ঠু তদন্ত আশা করছি। আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই। কিন্ত এখনো আমাদের সেই শক্তিটা হয়নি যে আমরা শ্রেণি কক্ষে ফিরবো।
বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









