ফুরফুরে মেজাজে আছেন সম্রাট
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১০ ২৭ আগস্ট ২০২২
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন পেয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে জামিন দিয়েছেন আদালত। গ্রেফতারের পর অল্প কিছুদিন কারাগারে ছিলেন। তবে কারাজীবনের বাকি সময় হাসপাতালেই কাটিয়েছেন তিনি।
গত ২২ আগস্ট সর্বোচ্চ আদালত থেকে জামিন পান সম্রাট। এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। মুক্তি পাওয়ার পর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে আসেন এ নেতা। তার গাড়ির সামনে ছিল মোটরসাইকেলের বিশাল বহর। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সম্রাট ৩২ নম্বর সড়কে ঢোকার আগে তার কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এতে ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রায় ৩ ঘণ্টা ধানমন্ডির রাসেল স্কয়ারসহ আশপাশের সড়কে যানজট ছিল। ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হন তিনি। এরপর সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগ পর্যন্ত ঢাকা দক্ষিণের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল তার।
জামিনের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হন সম্রাট। এসময় দল থেকে বহিষ্কারের বিষয়ে সংবাদমাধ্যমকর্মীরা জানতে চাইলে- কিছু জানেন না বলে জানান তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অর্থপাচার ও অবৈধ অস্ত্র আইনে মোট চারটি মামলা রয়েছে যুবলীগের সাবেক এ নেতার বিরুদ্ধে। একে একে সব মামলায় জামিন পান সম্রাট। তবে পাসপোর্ট জমা দেয়া এবং আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার শর্ত দেন আদালত।
২০১৯ সালের ৬ অক্টোবর এক সহযোগীসহ কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেফতার করে র্যাব। সেসময় তাদের কাছে বিদেশি মদ পাওয়া যায়। ফলে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে সম্রাটকে নিয়ে তার রাজধানীর কাকরাইল কার্যালয়ে অভিযান চালায় র্যাব। সেখান থেকে বন্য প্রাণীর চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। একের পর এক অভিযানে বেরিয়ে আসতে থাকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কারিগরদের নাম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



