ফেরেশতাদের মধ্যে কি নারী-পুরুষ আছে ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ১৪ অক্টোবর ২০২৫
ফেরেশতাদের লিঙ্গ নিয়ে মানুষ বহু শতাব্দী ধরে কৌতূহল প্রকাশ করে আসছে। কেউ বলছেন তারা নারী, কেউ পুরুষ।আবার কেউ আবার বলেন, তাদের মানবজাতির মতো লিঙ্গই নেই। ইসলামিক বিশ্বাস অনুযায়ী, ফেরেশতারা আল্লাহর অদৃশ্য সৃষ্টি—যারা শুধুমাত্র তাঁর আদেশ পালন করে। তাই তাদেরকে মানুষ হিসেবে লিঙ্গ দিয়ে বোঝার চেষ্টা করা যথার্থ নয়।
কুরআনে সরাসরি ফেরেশতাদের লিঙ্গের উল্লেখ নেই। ইসলামের বিশিষ্ট আলিম ইবনে তাইমিয়াহ বলেছেন, “ফেরেশতারা পুরুষ বা নারী নয়; তাদের প্রকৃতি মানব বোধের বাইরে।”
ফেরেশতাদের বৈশিষ্ট্যও মানুষের থেকে ভিন্ন। তারা খায় না, ঘুমায় না, বিবাহ বা সন্তান উৎপাদনের ক্ষমতা নেই। শুধু আল্লাহর প্রশংসা ও আদেশ পালনই তাদের কাজ।বিভিন্ন শিল্পির তুলিতে জিবরাইল, মিকাইল, ইস্রাফিলের মতো ফেরেশতাদের প্রায়ই পুরুষ রূপে চিত্রিত করা হলেও, এটি শিল্পের প্রতীকী প্রকাশ; বাস্তবের লিঙ্গ নির্দেশ করে না।
ফেরেশতাদের লিঙ্গ নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসা বা বিতর্ক করা ইসলামিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইসলাম-পূর্ব আরবের লোকেরা বিশ্বাস করত ফেরেশতারা নারী এবং তারা আল্লাহর কন্যা।
আল্লাহ তাদের ভ্রান্ত বিশ্বাসের নিন্দায় বলেন, “তারা দয়াময় আল্লাহর বান্দা ফেরেশতাদের নারী গণ্য করেছে। তাদের সৃষ্টি কি তারা প্রত্যক্ষ করেছিল? তাদের উক্তি অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। ” (সুরা জুখরুফ, আয়াত : ১৯)
অন্যত্র ইরশাদ হয়েছে, “দেখো তারা তো মনগড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।তিনি কি পুত্রসন্তানের পরিবর্তে কন্যাসন্তান পছন্দ করতেন? ” (সুরা সাফফাত, আয়াত : ১৫১-১৫৩)
আল্লামা ইবনে কাসির (রহ.) ওই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, মুশরিকরা আল্লাহর বান্দা ফেরেশতাদের নারী ও আল্লাহর কন্যা মনে করত এবং আল্লাহর সঙ্গে তাদের উপাসনা করা তা ছিল পুরোপুরি ভুল। (তাফসিরে কাসির : ৪/৫৭৭)
মোল্লা আলী কারি (রহ.) বলেন, “ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহর প্রতিটি নির্দেশ তারা মান্য করে। তারা নিষ্পাপ। তারা আল্লাহর অবাধ্য হয় না। নারী ও পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। “ (শরহু আল-ফিকহুল আকবার, পৃষ্ঠা ২৭)
ইমাম রাজি (রহ.) বলেন, তিনি আরো বলেন, ‘ফেরেশতারা পানাহার করে না, তারা বিয়ে করে না, তাদের ভেতর কোনো জৈবিক চাহিদা নেই। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘তারা দিন-রাত তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা শৈথিল্য করে না। ’ (সুরা আম্বিয়া, আয়াত : ২০; তাফসিরে রাজি : ১/৮৫)
ফলে বলা যায়, ফেরেশতারা ছেলে নাকি মেয়ে—এ প্রশ্নের কোনো নির্ভুল উত্তর নেই। বরং এটি রহস্যই রয়ে গেছে। আর মানুষের দৃষ্টিকোণ থেকে ফেরেশতাদের লিঙ্গ নিয়ে ভাবা যতটা কৌতূহল জাগাতে পারে, ততটাই মানব বোধের সীমাবদ্ধতা প্রতিফলিত করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



