বাণিজ্যযুদ্ধ বন্ধে চীন-যুক্তরাষ্ট্রের চুক্তি, চাঙা অর্থনীতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৯ ১২ মে ২০২৫
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। পাল্টাপাল্টি শুল্ক কমাতে চুক্তি সই করলো যুক্তরাষ্ট্র ও চীন। স্বাভাবিকভাবেই বন্ধ হলো বাণিজ্যযুদ্ধ। সঙ্গে সঙ্গে এর ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়ে চাঙা হয়েছে শেয়ারবাজার। বেড়েছে মার্কিন ডলার এবং জ্বালানি তেলের দাম। সঙ্গত কারণে ব্যাপক দরপতন ঘটেছে স্বর্ণের।
পরস্পরের ওপর আরোপ করা পাল্টাপাল্টি শুল্ক ৯০ দিনের জন্য ব্যাপক পরিসরে কমাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ১২ মে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, দেশ দুটি 'পারস্পরিক' শুল্ক ১১৫ শতাংশ কমাবে। চুক্তি অনুযায়ী, চীনা পণ্যের ওপর আরোপিত বর্তমান ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র। আর মার্কিন পণ্যের ওপর আরোপ করা ১২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে চীন।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির এমন সিদ্ধান্তে প্রাণ সঞ্চার হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। চাঙা হয়েছে আমেরিকার পুঁজিবাজার। ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। নাসডাক ১০০ সূচক ঊর্ধ্বগামী হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ। এশিয়ার শেয়ারবাজারে ঘটেছে উত্থান। হংকং সূচকের উত্থান ঘটেছে ৬ শতাংশ। আমেরিকার-এশিয়ার মতো ইউরোপের স্টোক মার্কেটেও লেগেছে সুবাতাস। জার্মানির ডিএএক্স সূচক বেড়েছে রেকর্ড ১ দশমিক ৫ শতাংশ। আঞ্চলিক স্টোক্স ৬০০ সূচক বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ শতাংশ।
গত মাসে ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল ইউএস ডলারের মান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রধান বৈশ্বিক মুদ্রাগুলোর বিপরীতে এখন পর্যন্ত মুদ্রাটির দর বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। তাতে জাপানের মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৪৭ দশমিক ০৮ ইয়েনে। ইউরোর দরপতন ঘটেছে ১ দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ১১৩১ ডলারে।
গত ২ এপ্রিল চীনসহ শতাধিক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে ২২ এপ্রিল ইতিহাসের চূড়ায় ওঠে স্বর্ণ। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয় ৩৫০০ ডলারে। এর আগে কখনও এত দর দেখেননি বিশ্ববাসী। সেখান থেকে স্বর্ণের দাম কমছেই। কেবল ১২ মে মূল্যবান ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে ৩ শতাংশ। এতে আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ৩২৫০ ডলারে।
তবে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের সরবরাহ মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৬৪ ডলার ১৪ সেন্টে। ইউএস বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ঊধ্র্বগামী হয়েছে সাড়ে ৩ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৬৩ ডলার ১৪ সেন্টে।
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব













