বিনা খরচে যেভাবে বর্জ্যমুক্ত টলটলে হলো যমুনার পানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৪ ২৬ মে ২০২০
পরপর কয়েকটি সরকার ২৫ বছরে পাঁচ হাজার কোটি রুপি ব্যয় করে যে আবর্জনা অপসারণ করতে পারেনি, করোনাভাইরাসের কারণে টানা দুই মাসের লকডাউনে তা সাফ করে বর্জ্যমুক্ত হয়েছে যমুনা নদী।
লকডাউন চলাকালে অন্য দেশের মতোই ভারতের শিল্প কারখানাগুলো বন্ধ ও বাণিজ্যিক তৎপরতা স্তিমিত হওয়ার সুযোগে নদীটি নিজেকে পরিষ্কার করে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
নদীটি স্বরূপে ফেরার সঙ্গে সঙ্গে বহু স্থানীয় ও পরিযায়ী পাখি সেখানে ভিড় করেছে। ধূসর বক, কাস্তেচরা, সারসের মতো পরিযায়ী পাখির পাশাপাশি ভারতের স্থানীয় পাখিগুলোকেও নদীর টলটলে স্বচ্ছ পানিতে মাছ ধরতে ও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
গত ৩০ বছর ধরে যমুনা নদী নিয়ে গবেষণাকারী ভারতের বন্যপ্রাণী ইনিস্টিটিউটের সংরক্ষণ কর্মকর্তা ড. রাজীব চৌহান বলেন, “২০০০ সাল থেকে যমুনা অ্যাকশন প্লানের সঙ্গে সংশ্লিষ্ট আছি আমি, নদীটিকে কখনো এতোটা পরিষ্কার দেখিনি।
“দূষণ আরও হ্রাস পেয়েছে আর ইটাওয়ার কাছে নদীটি আরও পরিষ্কার হয়েছে; এখানে চম্বল নদী থেকে আসা পানি দূষণের মাত্রা আরও কমিয়ে দিয়েছে। লকডাউন সবগুলো নদীর ওপর যে প্রভাব ফেলেছে তাতে বিস্মিত আমি।”
ভারতের সাতটি রাজ্যের মধ্য দিয়ে যাওয়া ১৪০০ কিলোমিটার দীর্ঘ যমুনা নদীতে শিল্প কারখানাগুলো তাদের তরল বর্জ্য নিষ্কাশন করে, যার অধিকাংশই অপরিশোধিত।
এনডিটিভি জানিয়েছে, শুধু হরিয়ানার পানিপথ থেকে দিল্লি পর্যন্ত তিন শতাধিক শিল্প এলাকার বর্জ্য নদীটিতে ফেলা হয়, এতে যমুনা ভারতের সবচেয়ে দূষিত নদী হয়ে দাঁড়িয়েছে। দিল্লি, আগ্রা, মথুরা- এই তিনটি শহর নদীটির ৮০ শতাংশ দূষণের জন্য দায়ী।
দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি দেখেছে, লকডাউনের আগের সময়ের তুলনায় দিল্লির কাছে নদীটি এখন প্রায় ৩৩ শতাংশ পরিষ্কার হয়েছে, আর মথুরার কাছে পানি আরও স্বচ্ছ হয়েছে।
দিল্লির জলাশয়, বিশেষ করে যমুনা নদী পুনরুদ্ধারের উদ্দেশ্যে কর্মরত পরিবেশ সংরক্ষণবিদ দিওয়ান সিং বলেন, “নিজস্ব জৈবিক ক্ষমতা ব্যবহার করে নদীটি নিজেকে পরিষ্কার করেছে। এখন ফের যেন শিল্প বর্জ্য নদীটিতে ফেলা না হয় রাজ্য সরকারগুলোর তা নিশ্চিত করা দরকার।”
২৫ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরু হওয়ার কিছু দিন পর থেকে বিভিন্ন স্থান থেকে অপ্রত্যাশিতভাবে পরিষ্কার নদী, নীলাকাশ ও বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গ দৃশ্যমান হতে থাকে। এসব দৃশ্যের ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এতে পরিবেশ-প্রকৃতির ওপর মানুষের তৎপরতার প্রভাব দিবালোকের মতো পরিষ্কার হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















