বোরকা পরে পালাচ্ছিলেন প্রতারক শাহেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০২ ১৫ জুলাই ২০২০
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিম বোরকা পরে পালাচ্ছিলেন বলে খবর দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আশিক বিল্লাহ বলেন, ভোরে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন শাহেদ। তখনই তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছে একটি ম্যাগজিন, পিস্তল, তিন রাউন্ড গুলি ও মোবাইল পাওয়া যায়।
তিনি জানান, শাহেদ বোরকা পরে নৌকাযোগে পালাচ্ছিলেন। যেন তাকে না চেনা যায়, সেই কারণে এ ছদ্মবেশ ধারণ করেন তিনি। তবে নদীর পারে ওঠার আগেই তাকে আটক করা হয়। তার কাছ থেকে কিছু গোপন ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ঢাকায় ব্রিফিংয়ে তা বিস্তারিত জানানো হবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, শাহেদকে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজেছি আমরা। প্রতিনিয়ত তাকে অনুসরণ করে এখান থেকে ধরেছি। তিনি বারবার তার রূপ পরিবর্তন করেছেন।
আশিক বিল্লাহ বলেন, এর আগে শাহেদ নিজের সাদা চুল কালো করেছেন। দাড়িগোঁফ ফেলে দিয়েছেন। কিন্তু তিনি নদী সাঁতরিয়ে যেতে পারেননি। মোটা মানুষ তাই দৌড়াতেও পারেননি। তবে নৌকার মাঝি সাঁতার কেটে পালিয়ে গেছেন।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর সেটির উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়। ৭ জুলাই ভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
এজাহারে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে আলোচিত এ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









